হঠাৎ অজ্ঞান হয়ে গেলে কী করবেন
লাইফস্টাইল

হঠাৎ অজ্ঞান হয়ে গেলে কী করবেন

লাইফস্টাইল ডেস্ক : হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে। যেমন—মাথায় রক্ত সরবরাহ কমে যাওয়া, শরীরে গ্লুকোজের পরিমাণ কমে যাওয়া অথবা হঠাৎ করে ভয় পেলে বা হঠাৎ অজ্ঞান হয়ে গেলে কী করবেন, সে বিষয়ে পরামর্শ দিয়েছেন ডা. জেড তারেক।

তিনি বলেন, হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া রোগীর ব্যাপারে যেটা করণীয়, সেটা হচ্ছে, তৎক্ষণাৎ তাঁকে একটি পরিষ্কার জায়গায় শুইয়ে দিতে হবে। এরপর প্রথমেই তাঁর পা দুটো উঁচু করে দিতে হবে। পায়ের নিচে একটা সাপোর্ট দিয়ে পা দুটো উঁচু করে দিতে হবে। এরপর দেখতে হবে রোগী শ্বাস নিচ্ছে কি না, রোগীর হার্টবিট চলছে কি না। পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা করতে হবে।

রোগীর কাঁধ ঝাঁকিয়ে তাঁকে জিজ্ঞেস করতে হবে, আপনি ঠিক আছেন কি না। এরপর রোগীর টাইট কাপড়চোপড় যদি ঢিলে করে দেওয়া যায় এবং এ ক্ষেত্রে আমরা সাধারণত যেটা করি, রোগীর অজ্ঞান হওয়ার কারণ অনুসন্ধান করি ও সে অনুযায়ী চিকিৎসা দিই।

ডা. জেড তারেকের পরামর্শ, রোগীর আশপাশে উপস্থিত যাঁরা থাকবেন, তাঁদের যেটা করণীয়, সেটা হচ্ছে ওই মুহূর্তে রোগীকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া, পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া। আর যদি জানা থাকে রোগী ডায়াবেটিক, সে ক্ষেত্রে জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে মুখে চিনির শরবত অথবা আগেই যদি ব্যবস্থা নেওয়া যায়, রোগীর শিরায় গ্লুকোজ স্যালাইন দিতে হবে। সূত্র -এনটিভি

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

এক দিনেই ১৮ গোল জড়িয়েছে জালে, কিংস-ফর্টিসের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগের আজকের দিনটি কেবলই গোলের রোমাঞ্চে ভরপুর ছিল। মাঠজুড়ে যেন...

মানবতার পক্ষে লড়ে নোবেল পেলেন নাভি পিল্লাই

আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা, বিশ্বজুড়ে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা