লাইফস্টাইল

চুলের ডগা ফাঁটা রোধে যা করবেন

লাইফস্টাইল ডেস্ক : শীতকালে চুলে শুষ্কতা-রুক্ষতা বেশি প্রতীয়মান হয়। না চাইলেও চুল কেটে ফেলেন অনেকে। সবচেয়ে বেশি সমস্যা হয় চুলের ডগা নিয়ে। রূপচর্চা-বিষয়ক ওয়েবসাইট ফ্যাশন ডেইলির একটি প্রতিবেদনে চুলের প্রান্তভাগ সুন্দর রাখার উপায় জানানো হয়েছে।

উপায়গুলো তুলে ধরা হলো-

১. ধোয়ার আগে চুলের আগায় নারিকেল তেল মালিশ করে নিলে আর্দ্রতা বজায় থাকে ও শ্যাম্পুর সময় শুষ্ক হয়ে যাওয়ার সম্ভাবনা কমে যায়।

২. আঙ্গুলের সাহায্যে জট ছাড়িয়ে নিয়ে চিরুনি দিয়ে চুল আঁচড়াতে হবে। এতে চুলের আগা ফাটার সম্ভাবনা কমে যাবে। এছাড়াও এতে টান লেগে চুল পড়ার সম্ভাবনাও কমে যায়।

৩. ধোয়ার পরে চুলে সিরাম ব্যবহার করতে পারেন। চুলে আর্দ্রতা ধরে রাখতে ‘লিভ-ইন’ কন্ডিশনার ব্যবহার করতে পারেন। এটা খোলা বাতাসে চুলকে রুক্ষ হওয়া এড়াতে সাহায্য করবে।

৪. ব্লো ড্রাই করার ক্ষেত্রে চুলে কম তাপ প্রয়োগ করুন। চুলে স্টাইলিংয়ের জন্য তাপ প্রয়োগ করতে হলে আগে সুরক্ষাকারী ক্রিম ব্যবহার করে নিন। অথবা প্রাকৃতিক বাতাসে চুল শুকিয়ে নিন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুই সন্তানসহ কীটনাশক পান আছিয়ার, পরিবারের কেউ বেঁচে রইলো না

স্বামীর দ্বিতীয় বিয়ে, তালাকের হুমকি, পারিবারিক বির...

কেশবপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

মহান মুক্তিযুদ্ধের চেতনা, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত...

কেশবপুরে সাংবাদিককে নাশকতা মামলায় গ্রেপ্তার, আদালতে সোপর্দ

মোহনা টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি, দৈনিক সত্য প...

প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুরে এনসিপি প্রতিনিধি দলের বৈঠক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার পরিপ্রেক্ষি...

ইনু, লতিফ, দীপু মনি, রূপাসহ ১০ আসামী ট্রাইব্যুনালে

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহা...

সাঁথিয়ায় সড়ক সংস্কারে ব্যাপক অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী

পাবনার সাঁথিয়া উপজেলায় প্রায় ৩২ লাখ টাকা ব্যয়ে সড়ক...

ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে শ্রীমঙ্গলে এক নারী আটক

মৌলভীবাজারে শ্রীমঙ্গলে উপজেলার মোঘলাবস্তি এলাকায় অ...

মণিপুরী সম্প্রদায়ের ‘নিঙোল চাক্কৌবা’ উৎসব উদযাপিত

মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি সম্প্রদায়ের ঐতিহ্যব...

কলাপাড়ার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার

পটুয়াখালীর কলাপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে মো:...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা