লাইফস্টাইল

যে কারণে মেদভুঁড়ি বাড়ে

সান নিউজ ডেস্ক : মেদ বা ভুঁড়ি। অস্বস্তিকর একটি জিনিস। যারা চিকন বা পাতলা তারা অনেকেই মোটা হতে চান। আবার যারা মোটা বা ভুঁড়িওয়ালা তারা নিজেকে স্লিম রাখার জন্য কত কিই না করেন। কিন্তু আসলে আমরা হয়ত অনেকেই জানি না কী কারণে মেদভুঁড়ি বাড়ে। আসুন জেনে নেই, মেদভুঁড়ি বাড়ার উল্লেখযোগ্য কিছু কারণ।

মেদভুঁড়ি তথা মোটা হওয়ার সমস্যাটা আগে কেবল পশ্চিমা উন্নত বিশ্বের মানুষেরই একচেটিয়া ব্যাপার ছিল। কিন্তু আজকাল দেখা যাচ্ছে, মোটা হওয়ার প্রবণতা এশিয়া-আফ্রিকার দরিদ্র মানুষের মধ্যেও কম নয়। অতিরিক্ত খাদ্য গ্রহণই হলো মোটা হওয়ার প্রধান কারণ। ইউরোপ-আমেরিকায় ফাস্টফুড, আইসক্রিম, চকলেট, কোমল পানীয় প্রভৃতি মুখরোচক খাদ্য মোটা হওয়ার প্রধান উপাদান।

জেনেটিক্যালি মডিফাইড (জিএম) ফুড আসছে। ফার্মের মাছ, মুরগির ডিম, দুধে রয়েছে অতিরিক্ত হরমোন, যা অনেক সময় শরীরে মেদ বৃদ্ধিতে সহায়ক। আগে মানুষ ঘরের আঙ্গিনার দুমুঠো শাকসবজি, পুকুরের দুটি পুঁটি মাছ, হাড়জিরজিরে মুরগি খেয়ে দিন কাটাত। এখন সেই দিন শেষ। আগে গ্রামের মানুষের দিনে ৫-১০ মাইল হেঁটে কাজকর্ম করা ছিল সাধারণ ব্যাপার। এখন ঘর থেকে বের হলেই বাস কিংবা ইজিবাইক।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুই সন্তানসহ কীটনাশক পান আছিয়ার, পরিবারের কেউ বেঁচে রইলো না

স্বামীর দ্বিতীয় বিয়ে, তালাকের হুমকি, পারিবারিক বির...

কেশবপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

মহান মুক্তিযুদ্ধের চেতনা, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত...

কেশবপুরে সাংবাদিককে নাশকতা মামলায় গ্রেপ্তার, আদালতে সোপর্দ

মোহনা টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি, দৈনিক সত্য প...

প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুরে এনসিপি প্রতিনিধি দলের বৈঠক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার পরিপ্রেক্ষি...

ইনু, লতিফ, দীপু মনি, রূপাসহ ১০ আসামী ট্রাইব্যুনালে

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহা...

সাঁথিয়ায় সড়ক সংস্কারে ব্যাপক অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী

পাবনার সাঁথিয়া উপজেলায় প্রায় ৩২ লাখ টাকা ব্যয়ে সড়ক...

ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে শ্রীমঙ্গলে এক নারী আটক

মৌলভীবাজারে শ্রীমঙ্গলে উপজেলার মোঘলাবস্তি এলাকায় অ...

মণিপুরী সম্প্রদায়ের ‘নিঙোল চাক্কৌবা’ উৎসব উদযাপিত

মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি সম্প্রদায়ের ঐতিহ্যব...

কলাপাড়ার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার

পটুয়াখালীর কলাপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে মো:...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা