লাইফস্টাইল

বাদামের পাঁচ গুণ

লাইফস্টাইল ডেস্ক : বাদাম খেতে পছন্দ করেন এমন মানুষ খুজে পাওয়া যাবেনা। অবসরে,পার্কে ,ঘুরতে বা পিকনিকে যেয়ে অথবা অলস সময়ে বাদাম খেতে পছন্দ করি আমরা অনেকেই। আর বাদামের রয়েছে অনেক পুষ্টি গুণ। বাদামের গুণাগুণ তুলে ধরছি ।

জেনে নিন বাদামের পাঁচ গুণ সম্পর্কে:

১. রোগের ঝুঁকি কমায়: বাদামে রয়েছে ভিটামিন ই। প্রতিদিনের খাবারে বাদাম যোগ করলে ৪৮ শতাংশ ভিটামিন ই এর উৎস হতে পারে বাদাম। এই ভিটামিন ক্যানসার বা হৃদরোগসহ অনেক জটিল রোগের বিরুদ্ধে কাজ করে।

২. হাড়ের শক্তি বাড়ায়: সমীক্ষা বলছে, মাত্র একমুঠ বাদাম ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ভিটামিন কে, প্রোটিন, জিঙ্ক ইত্যাদি প্রদান করে থাকে। আর এগুলো সবই হাড়ের স্বাস্থ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

৩. ওজন কমাতে সহায়ক: আপনি যদি ওজন কমাতে আগ্রহী হন, তবে আপনার খাদ্য তালিকায় অবশ্যই বাদাম রাখতে হবে। বাদামে ফাইবার ও প্রোটিন রয়েছে যা আপনাকে দীর্ঘক্ষণ অনিয়ন্ত্রিত খাবার খাওয়া থেকে বিরত রাখে, যেটি ওজন বাড়ানোর একটি প্রধান কারণ।

৪. মন ভালো রাখতে সাহায্য করে: বাদামে ট্রিপটোফেন নামের এক ধরনের অ্যামিনো অ্যাসিড থাকে, যা মন ভালো রাখতে সাহায্য করে। কলা কিংবা এ জাতীয় ফলে থাকে ভিটামিন বি-সিক্স, যা বাদামের অ্যামিনো অ্যাসিডের সাথে যুক্ত হয়ে সেরোটোনিনে রূপান্তর করে। আর সেরোটোনিন এনার্জি বুস্টার হিসেবে কাজ করে। এটি উদ্বেগকে হ্রাস করে।

৫. সুগার লেভেল ঠিক রাখে: ডায়াবেটিস রোগীরা প্রায়শই ম্যাগনেশিয়াম ঘাটতিতে ভোগেন। একটি সমীক্ষায় দেখা গেছে, প্রতিদিন ৬০ গ্রাম বাদাম খাওয়ার অভ্যাস করলে মাত্র ১২ দিনেই অবিশ্বাস্যভাবে সাড়া পাওয়া যায়।

বাদাম খাওয়ার সঠিক সময়:
বাদাম থেকে পর্যাপ্ত ভিটামিন পেতে বিশেষজ্ঞরা সাধারণত সকালে খাওয়ার পরামর্শ দেন। ব্রেকফাস্টের সাথে বাদাম খাওয়া রক্তে শর্করাকে নিয়ন্ত্রণ করতে সহায়তা করে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

এক দিনেই ১৮ গোল জড়িয়েছে জালে, কিংস-ফর্টিসের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগের আজকের দিনটি কেবলই গোলের রোমাঞ্চে ভরপুর ছিল। মাঠজুড়ে যেন...

মানবতার পক্ষে লড়ে নোবেল পেলেন নাভি পিল্লাই

আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা, বিশ্বজুড়ে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা