পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান
আন্তর্জাতিক

ধর্ষকদের নপুংসক করে দেওয়ার প্রস্তাব ইমরান খানের

আন্তর্জাতিক ডেস্ক:

কিছুদিন আগে পাকিস্তানের লাহোর হাইওয়েতে ফ্রান্সের এক নারীকে তার দুই সন্তানের সামনেই গণধর্ষণ করে একদল দুষ্কৃতি। পুলিশের কাছে এই বিষয়ে অভিযোগ জানাতে গেলে তারা নির্যাতিতাকেই এর জন্য দায়ী করে। এই ঘটনার কথা প্রকাশ্যে আসার পরেই লাহোরের রাস্তায় নেমে বিক্ষোভ দেখান বিভিন্ন মানবাধিকার সংগঠনের সদস্যরা। পরিস্থিতি জটিল হচ্ছে বুঝতে পেরে ইতোমধ্যে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পাকিস্তানের পুলিশ।

এই নিয়ে টানাপড়েনের মধ্যেই ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া বা কেমিক্যাল ব্যবহার করে তাদের নপুংসক বানানোর প্রস্তাব দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

তিনি বলেন, ‌এই ধরনের জঘন্য যৌন অপরাধগুলোর ক্ষেত্রে দোষীদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত। কিন্তু এই ধরনের পদক্ষেপ নেওয়া হলে তা অন্য দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে প্রভাব ফেলতে পারে। পড়তে হতে পারে আন্তর্জাতিক মহলের ক্ষোভের মুখেও। কারণ, ইউরোপীয় ইউনিয়নের মতো আন্তর্জাতিক সংগঠনগুলোর অনেকেই মৃত্যুদণ্ডের বিরোধী।

এরপরই এই ধরনের অপরাধে যুক্ত ধর্ষকদের যৌন ক্ষমতা নষ্ট করার পক্ষে সরব হন তিনি। ইমরান খান বলেন, ‘আমি মনে করি, এই ধরনের অপরাধীদের ওপর কেমিক্যাল প্রয়োগ করে তাদের যৌন ক্ষমতা নষ্ট করে দেওয়া উচিত। বিশ্বের অনেক দেশেই এই শাস্তি দেওয়া হয় বলে আমি পড়েছি।’

গত ১১ সেপ্টেম্বর রাতে দুই সন্তানকে নিয়ে গাড়ি চালিয়ে লাহোরের ওপর দিয়ে গুজরানওয়ালা প্রদেশে যাচ্ছিলেন ফ্রান্সের ওই নারী। লাহোর হাইওয়ে দিয়ে যাওয়ার সময় হঠাৎ তার গাড়ির তেল ফুরিয়ে যায়। সঙ্গে সঙ্গে স্বামীকে ফোন করে নিজের বিপদের কথা জানান তিনি।। তারপর স্বামীর পরামর্শ মতো পুলিশকে ফোন করে সাহায্য করার আবেদন জানান।

কিন্তু পুলিশ আসার আগেই সেখানে ১০ থেকে ১৫ জন যুবক এসে হাজির হন। তারপর গাড়ির জানালার কাঁচ ভেঙে তাকে বাইরে বের করে তার দুই সন্তানের সামনেই একে একে ধর্ষণ করেন। বেশ কিছুক্ষণ ধরে এই পাশবিক ঘটনা ঘটলেও পুলিশের কোনো টহলদারি ভ্যানকে দেখা যায়নি। নিজেদের বিকৃত লালসা চরিতার্থ করার পর দুষ্কৃতিরা ওই নারীর তিনটি এটিএম কার্ড এবং সঙ্গে থাকা টাকা ও গয়না নিয়ে পালিয়ে যান।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা