করোনায় আক্রান্ত প্রায় তিন কোটি, মৃত ৯ লাখ ৩৯ হাজার
আন্তর্জাতিক

করোনায় আক্রান্ত প্রায় তিন কোটি, মৃত ৯ লাখ ৩৯ হাজার

আন্তর্জাতিক ডেস্কঃ

করোনা ভাইরাস মহামারী আকার ধারন করেছে অনেক আগেই। তবে কিছু কিছু দেশে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা শূন্যের কোটায় নেমে আসায় আশার আলো দেখেছিল পুরো বিশ্ব। তবে সে আশায় পানি ঢেলে দিল করোনার দ্বিতীয় দফা সংক্রমণ। সারা বিশ্বে এখনো প্রতিনিয়ত তাণ্ডব চালাচ্ছে প্রাণঘাতী এই ভাইরাসটি। এরই মধ্যে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা তিন কোটি ছুঁতে চলেছে। মৃত্যুর সংখ্যা নয় লাখ ৩৯ হাজার ছাড়িয়েছে। সুস্থ হয়েছেন দুই কোটি ১৫ লাখের বেশি মানুষ।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬ হাজার জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ২ লাখ ৭৮ হাজার ৮৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন দুই লাখ ৬১ হাজারের বেশি মানুষ।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৭ লাখ ২৩ হাজার ৫৬৪ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯ লাখ ৩৯ হাজার ১৩৭ জন। সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই কোটি ১৫ লাখ ৩৮ হাজার ৬৪ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের পরেই সংক্রমণে এগিয়ে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল, ভারত, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, পেরু, মেক্সিকো, কলম্বিয়া, চিলি এবং স্পেন।

আক্রান্ত ও মৃত্যুতে যুক্তরাষ্ট্রের ধারে-কাছে নেই কোনো দেশ। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৬৭ লাখ ৮৮ হাজার ১৪৭ জন। এর মধ্যে মারা গেছেন ২ লাখ ১৯৭ হাজার।

ব্রাজিলকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে প্রতিবেশি দেশ ভারত। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫০ লাখ ১৮ হাজার ৩৪ জন এবং মৃত্যু হয়েছে ৮২ হাজার ৯১ জনের।

তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৪৩ লাখ ৮৪ হাজার ২৯৯ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে এক লাখ ৩৩ হাজার ২০৭ জনের।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৭৩ হাজার ৮৪৯ জন। এর মধ্যে মারা গেছেন ১৮ হাজার ৭৮৫ জন।

সংক্রমণে ৫ম অবস্থানে থাকা পেরুতে আক্রান্ত ও মৃত্যু বাড়ছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৩৮ হাজার ২০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩০ হাজার ৯২৭ জনের।

প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৫ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৩ লাখ ৪১ হাজার ৫৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৮০২ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন দুই লাখ ৪৫ হাজার ৫৯৪ জন।

সান নিউজ/ বি.এম. | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা