ইসরায়েল নিয়ে হামাসের সঙ্গে বসতে চান ট্রাম্পের জামাতা
আন্তর্জাতিক

ইসরায়েল নিয়ে হামাসের সঙ্গে বসতে চান ট্রাম্পের জামাতা

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের প্রধান রাজনৈতিক দল হামাসের সঙ্গে ইসরায়েলের বিষয়ে আলোচনা চালানোর বিষয়ে প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনার। হামাসের একজন সিনিয়র কর্মকর্তা এ কথা জানিয়েছেন।

মিডল ইস্ট আইয়ের খবরে বলা হয়েছে, হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াহ বলেছেন, আমাদের সঙ্গে যোগাযোগ করতে কুশনারের অফিস তাদের কিছু আরব মিত্রর সঙ্গের কথা বলেছে। তারা জানিয়েছে, হামাসের সঙ্গে আরব বা ইউরোপীয় যেকোনো দেশে যেকোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে মার্কিন প্রশাসন।

আল জাজিরার আরবি ভাষার চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে হানিয়াহ বলেন, ‘বিভিন্ন পার্টির মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে আলোচনার লক্ষ্যে কুশনারের অফিসের একটি প্রস্তাব আমরা প্রত্যাখ্যান করেছি। গাজা উপত্যকায় ফিলিস্তিন রাষ্ট্র গঠন এবং ট্রাম্পের ডিল অব দ্য সেঞ্চুরি বাস্তবায়নের বিষয় নিয়ে কোনো আলোচনায় আমরা বসতে চাই না।’

এমন এক সময় খবর সামনে এলো যখন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত মাসে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত শান্তিচুক্তি করেছে। আমিরাতের পদাঙ্ক অনুসরণ করে গত সপ্তাহে বাহরাইনও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে।

এসব শান্তিচুক্তির নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনির সাধারণ জনগণ থেকে শুরু করে রাজনৈতিক নেতৃত্ব। তারা এটাকে ‘বিশ্বাসঘাতকতা’ এবং ‘পিঠে ছুরি মারা’ হিসেবে বর্ণনা করেছেন।

সান নিউজ/আরএইচ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা