যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘স্যালি’
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘স্যালি’

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে হারিকেন ‘স্যালি’। সামুদ্রিক ঝড়টি এরইমধ্যে ক্যাটাগরি-২ শক্তি সঞ্চয় করেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য ফ্লোরিডা, মিসিসিপ্পি এবং আলাবামা উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে হারিকেন ‘স্যালি’।

আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, ঝড়টি স্থানীয় সময় বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রথম প্রহরে উপকূলে আঘাত হানতে পারে। এ সময় বাতাসের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার। এর প্রভাবে অন্তত ৩০ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে।

হারিকেন ‘স্যালি’ উপকূলের কাছাকাছি চলে আসায় আলাবামা ও মিসিসিপ্পি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ঝড়টি ঘণ্টায় ৬ মাইল বাতাসের বেগে উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে।

‘স্যালি’ যখন উপকূলে উঠে আসবে তখন এর মূল শক্তি টের পাওয়া যাবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার (এনএইচসি)।

আটলান্টিকের নথিভুক্ত ইতিহাসে দ্বিতীয়বার একই সময়ে পাঁচটি মৌসুমি ঝড় তৈরি হচ্ছে। গত মাসে আঘাত হানা হারিকেন ‘লরা’র ক্ষয়ক্ষতি এখনও কাটিয়ে উঠতে হিমমিশ খাওয়া লুইসিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর জন বেল অ্যাডওয়ার্ড বাসিন্দাদের সতর্ক থাকতে টুইট করেছেন।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা