যুক্তরাষ্ট্রে বাড়ছে দাবানল, মৃতের সংখ্যা বেড়ে ৩৩
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বাড়ছে দাবানল, মৃতের সংখ্যা বেড়ে ৩৩

আন্তর্জাতিক ডেস্কঃ

দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্র। গেল তিন সপ্তাহের আগুনে পুড়ে ছাই হচ্ছে ক্যালিফোর্নিয়া, ওরিগন ও ওয়াশিংটনের বিস্তৃত এলাকা। এখন পর্যন্ত মারা গেছেন ৩৩ জন। নিখোঁজ রয়েছে আরও অনেকে। সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

সংবাদমাধ্যমটির বরাত দিয়ে জানা গেছে, শুধু ওরিগনেই কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছে। তাদের খুঁজে বের করতে ইতোমধ্যে প্রশিক্ষিত কুকুরসহ উদ্ধারকর্মীদের নামানো হয়েছে।

ওরিগনের জরুরি ব্যবস্থাপনা দপ্তর (ওইএম) জানিয়েছে, স্থানীয় সময় রবিবার সকাল পর্যন্ত রাজ্যে ৩৪টি বড় আকারের দাবানল সক্রিয় ছিল। এখন পর্যন্ত মৃতদের সিংহভাগই ওরিগনের বাসিন্দা। রাজ্যের একজন কর্মকর্তা জানিয়েছেন, সেখানে আরও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

তিন সপ্তাহ ধরে ভয়াবহ দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া, ওরিগন ও ওয়াশিংটন রাজ্যের বিস্তৃত এলাকা। প্রবল বাতাসের কারণে দাবানল আরও তীব্রতর হয়ে ছড়িয়ে পড়ছে। হাজার হাজার ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে, পুড়েছে মিলিয়ন একর এলাকা। আগুনের তীব্রতায় লাখ লাখ মানুষ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে।

ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন সতর্ক করে বলেছেন, জলবায়ু পরিবর্তন আমাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই বাস্তবতা অস্বীকার করার জন্য তিনি ডোনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত করেন। অন্যদিকে দাবানলের কারণ হিসেবে দুর্বল বন ব্যবস্থাপনাকে দায়ী করেছেন ট্রাম্প।

ক্যালিফোর্নিয়ায় গত মাসে শুরু হওয়া দাবানল এরইমধ্যে ৩২ লাখ একর অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ধ্বংস হয়ে গেছে প্রায় ৪ হাজার অবকাঠামো।

এদিকে ওরিগন ফায়ার সার্ভিস কর্মীরা ১৬টি বড় দাবানলের সঙ্গে লড়াই করছে। সেখানকার ৪০ হাজার মানুষকে বাধ্যতামূলকভাবে এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, ওয়াশিংটন রাজ্যে দমকলকর্মীরা ১৫টি বড় দাবানলের সঙ্গে লড়াই করছেন। এই সপ্তাহের শুরুতে আগুনে সেখানে এক বছর বয়সী একটি শিশু মারা গেছে।

সান নিউজ/বি. এম./বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা