বাহরাইনে ব্যাপক বিক্ষোভ, ইসরায়েলি পতাকায় আগুন
আন্তর্জাতিক

বাহরাইনে ব্যাপক বিক্ষোভ, ইসরায়েলি পতাকায় আগুন

আন্তর্জাতিক ডেস্ক:

গত ১৩ আগস্ট আরব দেশগুলোর মধ্যে প্রথম রাষ্ট্র হিসেবে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে ঐতিহাসিক চুক্তিতে পৌঁছে সংযুক্ত আরব আমিরাত। ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করায় আমিরাতকে নিন্দা জানায় ইরানসহ বিশ্বের বেশ কয়েকটি দেশ।

এবার এই বিক্ষোভের আগুন জ্বলছে খোদ বাহরাইনেই। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে বাহরাইনের সম্পর্ক স্বাভাবিক করার বিরুদ্ধে দেশটির জনগণ সরকারের বাধা উপেক্ষা করে ব্যাপক বিক্ষোভ করছেন। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য তারা বাহরাইন সরকারের কঠোর নিন্দা জানিয়েছে এবং ইসরায়েলের পতাকায় আগুন দিয়েছেন।

তেল আবিবের দখলদার সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি করার পর বাহারাইনের বিরুদ্ধে যেকোনো ধরনের বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে মানামা সরকার। কিন্তু এই নিষেধাজ্ঞা অমান্য করে বাহরাইনের প্রধান বিরোধী জোট আল-ওয়েফাক রাজধানী মানামা এবং আরো কয়েকটি শহরে বিক্ষোভ মিছিল করেছে এবং তার ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করেছে।

গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্ণবাদ ইসরায়েল এবং বাহারাইনের মধ্যকার এ চুক্তির কথা ঘোষণা দেন। এর প্রায় এক মাস আগে সংযুক্ত আরব আমিরাতের সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি হয়। ওই চুক্তিতে মধ্যস্থতা করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

বিশ্লেষকরা বলছেন, আগামী ০৩ নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ইহুদিবাদী লবিকে খুশি করে এ নির্বাচনে বিজয়ী হতে সচেষ্ট রয়েছেন ট্রাম্প। তারই অংশ হিসেবে ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের সঙ্গে আরব দেশগুলোর চুক্তি করে দেওয়ার পদক্ষেপ নিয়েছেন।

সান নিউজ/ বিএম/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা