২০১৫ সালের ভূমিকম্পের আফটার শকে কাঁপলো নেপাল
আন্তর্জাতিক

২০১৫ সালের ভূমিকম্পের আফটার শকে কাঁপলো নেপাল

আন্তর্জাতিক ডেস্ক:

ফের ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। তবে আপাতত ক্ষয়-ক্ষতির কোনও খবর মেলেনি। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৫টা ৪ মিনিটে অনুভূত এ ভূমিকম্পে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৩। ২০১৫ সালে যে বিধ্বংসী ভূমিকম্প হয়েছিল, তার আফটার শক হিসেবে এবারের কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

রাজধানী কাঠুমান্ডুর ৪৮ কিলোমিটার পূর্বে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। যদিও নেপালের ভূ-তাত্ত্বিক সর্বেক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোর ৫টা ১৯ মিনিটে সিন্ধুপালচক জেলার রামচেতে ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে সেটির তীব্রতা ছিল ৬।

নেপালের প্রধান ভূমিকম্পবিদ লোকবিজয় অধিকারী বলেন, ২০১৫ সালের ভূমিকম্পের আফটার শক এটি। যে ভূমিকম্পে প্রায় ১০ হাজার জনের মৃত্যু হয়েছিল। সেবার রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৯। এবার কম্পনের মাত্রা অনেক কম হওয়ায় ক্ষয়-ক্ষতির কোনো খবর মেলেনি। কাঠমান্ডুর পাশাপাশি দেশের পূর্বাংশেরও কম্পন অনুভূত হয়েছে।

হিন্দুস্থান টাইমস বলেছে, নেপালের সেই কম্পনের প্রভাব ভারতের কিছু অংশে প্রভাব পড়েছে। তবে কম্পনের তীব্রতা বেশি ছিল না। প্রাথমিকভাবে ক্ষয়-ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

সান নিউজ/ বিএম/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা