ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ ফিলিস্তিনের
আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ ফিলিস্তিনের

আন্তর্জাতিক ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে পূর্ণাঙ্গ সম্পর্ক স্থাপনের চুক্তি সইয়ের অনুষ্ঠান চলাকালে দখলদার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন ফিলিস্তিনিরা। এ হামলায় অন্তত ১৩ জন ইহুদিবাদী আহত হয়েছেন।

ফিলিস্তিনের অভিযোগ, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গোটা বিশ্বের মুসলমানদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে প্রথম কেবলা মসজিদুল আকসার দখলদার ইসরাইলের ইসরায়েলের সঙ্গে চুক্তি সই করেছে আমিরাত ও বাহরাইন। আর চুক্তিতে স্বাক্ষরকারী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও একজন বর্ণবাদী। এরই প্রাতবাদে গাজা থেকে ইসরায়েলের আশকেলন ও আশদুদ উপশহরে কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীরা এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন। বিশ্বাসঘাতকতার চুক্তির প্রতিবাদে তারা এই হামলা চালিয়েছেন।

মঙ্গলবার রাত ১০টায় মার্কিন প্রেসিডেন্টের আবাসিক দপ্তর হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আলে নাহিয়ান এবং বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল লতিফ বিন রাশেদ আল যিয়ানি। ফিলিস্তিনের সব দল ও সংগঠন এবং আপামর জনসাধারণের প্রতিবাদ উপেক্ষা করে চুক্তিতে সই করল এই দুই মুসলিম দেশ। এ নিয়ে এ পর্যন্ত চারটি আরব দেশ দখলদার ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন করল।

বিশ্বের অন্য মুসলিম দেশ ও সাধারণ মুসলমানেরাও এই চুক্তির প্রতিবাদ জানিয়েছে এবং বিক্ষোভ করেছে।

আরব আমিরাত ও বাহরাইন হচ্ছে সৌদি আরবের সবচেয়ে ঘনিষ্ঠ দু’টি দেশ। অবশ্য এখন পর্যন্ত সৌদি আরবের পক্ষ থেকে দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের প্রকাশ্য কোনো ঘোষণা দেওয়া হয়নি।

সান নিউজ/ বিএম/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা