সংগৃহীত
আন্তর্জাতিক

তেলের দাম কমলো ১% বেশি

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের বৃহত্তম জ্বালানি তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব এশীয় ক্রেতাদের জন্য অপরিশোধিত তেলের দাম কমানোর সিদ্ধান্ত গ্রহণের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে প্রায় ১ ডলারেরও বেশি দাম কমেছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় হতাহত ৭

সোমবার (৮ জানুয়ারি) ব্লুমবার্গ ও রয়টার্সের তথ্য অনুসারে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি হয়েছে ৭৭% ৮০ ডলারে ও প্রতি ব্যারেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড তেল বিক্রি হয়েছে ৭২.৮১ ডলারে।

আগের দিন রোববারের তুলনায় ব্যারেল প্রতি ব্রেন্ট ক্রুডের দাম কমেছে ১.২১ ডলার এবং ডব্লিউটিআই ক্রুডের দাম কমেছে ১.৩৫ ডলার ও গড়ে উভয় বেঞ্চমার্কের দাম কমেছে ১ ডলারের বেশি।

আরও পড়ুন: জাপানে ভূমিকম্প, নিহত বেড়ে ৯২

এদিকে রুশ সংবাদমাধ্যম আরটি বলছে, এশীয় ক্রেতাদের জন্য নিজেদের অপরিশোধিত তেলের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড আরব লাইট ক্রুডের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদির রাষ্ট্রায়ত্ত তেল উত্তোলন কোম্পানি আরামকো। আরামকোর সিদ্ধান্ত, আগামী ফেব্রুয়ারির শেষ পর্যন্ত এশীয় ক্রেতারা প্রতি ব্যারেল আরব লাইট ক্রুডে ১.৫ ডলার থেকে ২ ডলার পর্যন্ত ছাড় পাবেন।

রোববার (৭ জানুয়ারি) আরামকো এ সিদ্ধান্ত জানানোর পর সোমবার (৮ জানুয়ারি) আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম।

আরও পড়ুন: বাংলাদেশের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, হামাস ও ইসরায়েলের চলমান যুদ্ধ ও জেরে লোহিত সাগরে বিভিন্ন বাণিজ্যিক জাহাজের ওপর হুথি বিদ্রোহী গোষ্ঠীর হামলার জেরে এশীয় ক্রেতারা যেন অন্য কোনো তেল উৎপাদনকারী দেশের প্রতি ঝুঁকে না পড়ে, সেজন্যই এই মূল্যছাড় দিয়েছে সৌদি।

আন্তর্জাতিক বাণিজ্যের একটি বড় রুট লোহিত সাগর তেল। বিশ্লেষকদের মতে, বাজার স্বাভাবিক করার গুরুত্বপূর্ণ শর্ত হলো লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করা। সূত্র : রয়টার্স, ব্লুমবার্গ, আরটি নিউজ

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা