সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ওপর নিষেধাজ্ঞা দিল চীন

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্র প্রস্তুতকারক পাঁচ কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করায় এ নিষেধাজ্ঞার ঘোষণা দিল দেশটি।

আরও পড়ুন : রুশ হামলায় নিহত ১১

রোববার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, তাইওয়ানের কাছে সর্বশেষ চালানে অস্ত্র বিক্রির প্রতিক্রিয়ায় মার্কিন সামরিক অস্ত্র প্রস্তুতকারক পাঁচ কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেবে বেইজিং।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রি ওয়াশিংটন এবং বেইজিংয়ের মাঝে প্রায়ই উত্তেজনা তৈরি করে। গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে নিজেদের অঞ্চল হিসেবে দেখে চীন। তবে তাইওয়ানের সরকার চীনের এই দাবি প্রত্যাখ্যান করে।

আরও পড়ুন : গাজা বসবাসের অযোগ্য

আগামী ১৩ জানুয়ারি তাইওয়ানের প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচনের আগে মার্কিন কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে চীন।

গত মাসে মার্কিন পররাষ্ট্র দপ্তর তাইওয়ানের কৌশলগত গুরুত্বপূর্ণ তথ্য ব্যবস্থায় ভারসাম্য বজায় রাখতে সহায়তা করার লক্ষ্যে ৩০০ মিলিয়ন ডলারের সরঞ্জাম বিক্রির অনুমোদন দেয়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অস্ত্র বিক্রি চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা স্বার্থকে ক্ষতিগ্রস্ত এবং তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতাকে ভয়াবহ হুমকির মুখে ফেলেছে।

আরও পড়ুন : ইসরায়েলের ঘোষণার প্রতিক্রিয়া জানাল ফ্রান্স

মার্কিন যে পাঁচ কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ হয়েছে সেগুলো হলো- বিএই সিস্টেম ল্যান্ড অ্যান্ড আর্মামেন্টস, অ্যালায়েন্ট টেকসিস্টেম অপারেশনস, অ্যারোভায়রনমেন্ট, ভিয়াস্যাট এবং ডেটা লিঙ্ক সলিউশন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা