ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জাপানে ভূমিকম্প, নিহত বেড়ে ৯২

আন্তর্জাতিক ডেস্ক: জাপানে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনার ৭২ ঘণ্টার বেশি সময় পেরিয়ে যাওয়ার পরও এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ২৪২ জন।

আরও পড়ুন: ইরানে অনুষ্ঠানে বিস্ফোরণ, নিহত ১০৩

আঞ্চলিক কর্তৃপক্ষের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, বছরের প্রথম দিন ঘটা ভয়াবহ এ দুর্ঘটনার ৭২ ঘণ্টারও বেশি সময় ধরে উদ্ধার অভিযান চালানোর পর নিখোঁজদের জীবিত অবস্থায় খুঁজে পাওয়ার আশা অনেকটা ম্লান হয়ে গেছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, জাপানের মধ্যাঞ্চলে ভূমিকম্পের প্রভাবে ধসে পড়া ভবনের নিচ থেকে এক বৃদ্ধাকে উদ্ধার করেছে উদ্ধারকারী কুকুর।

আরও পড়ুন: মাস্ক বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র

এ ভূমিকম্পে গর্ত হয়ে ধসে গেছে বিভিন্ন রাস্তা। এছাড়া ইশিকাওয়া অঞ্চলে ঘন ঘন ভূমিধসের কারণে আটকা পড়া শত শত মানুষের কাছে পৌঁছানোর জন্য লড়াই করছে হাজার হাজার উদ্ধারকারীরা।

আমেরিকান গণমাধ্যম ব্যরনস বলছে, দেশটির নোটো উপ-দ্বীপের বন্দর শহর ওয়াজিমা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানকার বাতাসে এখনো কাঁচের একটি তীব্র গন্ধ। সেই সাথে একটি বিশাল অগ্নিকাণ্ড থেকে ধোঁয়ার আভা দৃশ্যমান রয়েছে। এ আগুনেই প্রথম দিনে শত শত স্থাপনা ধ্বংস হয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ইমামকে গুলি করে হত্যা

পোড়া গাড়ি ও ধ্বংসপ্রাপ্ত ভবনের পাশে দাঁড়িয়ে থাকা হিরোইউকি হামাতানি (৫৩) নামের এক বাসিন্দা এএফপিকে জানানা, নববর্ষের দিনে আত্মীয়রা সবাই মিলে আনন্দ করছিলাম। সেই মুহূর্তে ভূমিকম্প হয়।

এখন বাড়িটি শুধু দাঁড়িয়ে আছে। কিন্তু এখন বসবাসের যোগ্য নয়। ভবিষ্যৎ নিয়ে ভাবার মতো জায়গা আমার মনে নেই।

উল্লেখ্য, গত ১ জানুয়ারি ৭.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান। ভূমিকম্পের পর সেখানে সুনামির সতর্কতা জারি করা হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা