সংগৃহীত
আন্তর্জাতিক

গণহত্যা মামলায় শুনানির দিন ধার্য

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক আদালত (আইসিজে) ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলার শুনানির দিন ধার্য করেছেন।

আরও পড়ুন: জাপানে ভূমিকম্পে নিহত বেড়ে ৭৮

বুধবার (৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে আইসিজে। এতে বলা হয়েছে, গাজা যুদ্ধ নিয়ে ইসরাইলের বিরুদ্ধে করা দক্ষিণ আফ্রিকার মামলাটির বিষয়ে আগামী ১১ ও ১২ জানুয়ারি দ্য হেগের পিস প্যালেসে গণশুনানি করবে আইসিজে। খবর রয়টার্সের।

দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে মামলার আবেদনপত্রের সঙ্গে ৮৪ পৃষ্ঠার একটি নথি সংযুক্ত করে বলা হয়েছিল, গাজায় ইসরায়েলি বাহিনী ব্যাপক গণহত্যা চালিয়ে মানবতাবিরোধী অপরাধের সীমারেখা লঙ্ঘন করেছে। মূলত ফিলিস্তিনি জাতির একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্য নিয়েই হামলা চালাচ্ছে তারা।

আরও পড়ুন: মাস্ক বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র

গত ৩০ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা আবেদনপত্র জমা দেওয়ার সময় আইসিজেকে দ্রুত এই বিষয়ে শুনানির অনুরোধ করেছিল। সে অনুরোধে সাড়া দিয়েই ১১ জানুয়ারি শুনানি শুরুর দিন ধার্য করা হয়েছে বলে এক বিবৃতিতে আইসিজে জানিয়েছে। পাশাপাশি শুনানিতে উপস্থিত থাকতে জাতিসংঘের আদালত ইসরায়েলকে প্রতিনিধি পাঠানোর জন্য সমনও পাঠিয়েছে।

আইসিজের সমনের প্রতিক্রিয়ায় জাতিসংঘে ইসরায়েলি মিশনেরপক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, এ মামলার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েলের মানহানির চেষ্টা করা হচ্ছে ও ইসরায়েল অবশ্যই সেই চেষ্টা ব্যর্থ করে দেবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা