সংগৃহীত
আন্তর্জাতিক

জম্মুতে বাস খাদে, নিহত ৩৮

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যের জম্মুতে বাস খাদে পড়ে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন ও আহত হয়েছেন অনেকে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন শি জিনপিং

বুধবার (১৫ নভেম্বর) সকালে রাজ্যের জম্মু এলাকার দোদা জেলায় ঘটেছে এ দুর্ঘটনা ঘটে।

জম্মু ও কাশ্মির রাজ্য পুলিশ বিভাগের জম্মু শাখার কমিশনার রমেশ কুমার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেছেন, বাসটি কিশতোর থেকে বাতাকোটের দিকে যাচ্ছিল। বাসটি দোদা জেলার আসার এলাকার কাছে হাইওয়েতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০০ ফুট নিচে পড়ে যায়। এতে করে বাসটির চালকসহ ৩৮ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

আরও পড়ুন: পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প

আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। রমেশ কুমার জানিয়েছেন তাদেরকে কিশতোর ও দোদার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এই দুর্ঘটনা ঘটার অল্প সময়ের মধ্যেই স্থানীয় জনগণের উদ্যোগে উদ্ধার তৎপরতা শুরু হয়। পরে পুলিশও তাতে যোগ দেয়।

দোদার জ্যেষ্ঠ পুলিশ সুপারিটেন্ডেন্ট আবদুল কাইয়ুম ঘটনাস্থল থেকে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে জানায়, ‘দুর্ঘটনার পর ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাসটিতে মোট ৫৫ জন যাত্রী ছিলেন, প্রত্যেকেই আহত হয়েছেন। অনেকের আঘাত গুরুতর।’

আরও পড়ুন: বাইডেন-জিনপিংয়ের বৈঠক আজ

ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী জীতেন্দ্র সিং বলেছেন, গুরুতর আহতদের হাসপাতালে নিয়ে যেতে সেখানে একটি সামরিক হেলিকপ্টার কাজ শুরু করেছে।

এই ঘটনায় গভীর শোক জানিয়েছেন জম্মুর প্রধান প্রশাসক লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ও জম্মু এবং কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। সূত্র : এনডিটিভি, হিন্দুস্তান টাইমস

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

পাহাড়ের বুকে আঁকাবাঁকা রাস্তার রহস্য

দূর পাহাড়ে তাকালেই চোখে পড়ে সাপের মতো কুণ্ডলী পাকিয়ে ওপরে উঠে যাওয়া রাস্তা। ক...

গাজায় ধ্বংসযজ্ঞের মাঝেই ইসরায়েলের আরও কাছাকাছি ভারত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও বিশ্বজুড়ে তেল আবিবের ক্রমবর্ধমান কূটনৈতি...

শিক্ষকদের যৌক্তিক-ন্যায্য দাবির পক্ষে সরকার: মাহ্দী আমিন 

সক্ষমতা ও পারিপার্শ্বিকতা বিবেচনায় শিক্ষকদের যেকোনো যৌক্তিক ও ন্যায্য দাবির প...

ঢাবি আইএএসডিএস গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড পেলেন আনদালীব

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএস (সম্মান) চূড়ান্ত পরীক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা