সংগৃহীত
আন্তর্জাতিক

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক:পাকিস্তানে ৫.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

বুধবার (১৫ নভেম্বর) ভোর ৫ টা ৩৫ মিনিটে দেশটির আফগান সীমান্তবর্তী এলাকায় এই কম্পন অনুভূত হয়েছে।

আরও পড়ুন: হামাসকে আত্মসমর্পণের আহ্বান

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বলছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ৩৫.৯৬ ডিগ্রি অক্ষাংশ ও ৭১.৫৮ ডিগ্রি দ্রাঘিমাংশে, যা আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের কাছাকাছি একটি অঞ্চলকে নির্দেশ করেছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৮ কিলোমিটার গভীরে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত অঞ্চলে ৫.৩ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে। বুধবার আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে আঘাত আনা এ ভূমিকম্পের গভীরতা রেকর্ড করা হয়েছে ১০৯ কিলোমিটার। এখন পর্যন্ত কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: বাইডেন-জিনপিংয়ের বৈঠক আজ

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) আরও বলছে, বুধবার সকালে ইন্দোনেশিয়ার বান্দা সাগর অঞ্চলেও একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ৫.০ মাত্রার এই ভূমিকম্পের কেন্দ্র ছিল তুয়াল থেকে প্রায় ৩১০ কিলোমিটার পশ্চিমে। কম্পনটি প্রায় ১০ কিলোমিটার গভীরতায় ঘটে। এতে দক্ষিণ মালুকু প্রদেশের বেশিরভাগ অংশ জুড়ে হালকা কম্পন অনুভূত হয়েছে। এ ভূমিকম্পে কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি।

জিএফজেড জানিয়েছে, এ অঞ্চলে বান্দা সাগরে আঘাত হানা আজকের ভূমিকম্পটি সম্ভবত গত ৮ নভেম্বর ৬.৯ মাত্রার ভূমিকম্পের একটি আফটারশক।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা