ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

১৩৬ ইসরায়েলি যুদ্ধযান ধ্বংসের দাবি 

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ইসরায়েলি স্থল অভিযান শুরুর পর থেকে দখলদার এ বাহিনীর ১৩৬ টি যুদ্ধযান ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে উপত্যকার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।

আরও পড়ুন: ইসরায়েল-হামাস উভয়েই যুদ্ধাপরাধী

বুধবার (৮ নভেম্বর) হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবেইদা ফিলিস্তিনি টেলিভিশন চ্যানেল আল আকসা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেন। এ সময় ইসরায়েলি বিমান হামলার কারণে জিম্মিদের মুক্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

উবেইদা আল আকসা টিভিকে বলেন, ইসরায়েলি স্থল অভিযান শুরুর পর থেকে আমরা তাদের ১৩৬ টি যুদ্ধযান ধ্বংস করেছি। এগুলোর বেশির ভাগই সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে।

আরও পড়ুন: সিরিয়ায় বিমান হামলায় নিহত ৯

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালিয়ে শত শত বেসামরিক ইসরায়েলিসহ অন্যান্য দেশের নাগরিকদের হত্যা করে হামাস। সেই সাথে ২৪২ জনকে জিম্মি হিসেবে গাজায় নিয়ে যায়।

এ হামলার জবাবে সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। সে অভিযানে এখনো অব্যাহত রয়েছে। হামাসের হামলায় ইসরায়েলে ১৪০০ জন নিহত হয়েছেন। অপরদিকে ইসরায়েলি অভিযানে গাজায় নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ৭ মাত্রার ভূমিকম্প

সাক্ষাৎকারে আবু উবেইদা বলেন, জিম্মিদের নিয়ে আসার পেছনে আমাদের সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল। আমর তা জানিয়েছি। আমরা বলেছি, ইসরায়েলের কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মুক্তি দিলে আমরাও তাদের মুক্তি দেবো।

নিজেদের সদিচ্ছা বোঝাতে আমরা ইতিমধ্যে ১২ জন জিম্মিকে ছেড়েও দিয়েছি। কিন্তু ইসরায়েলি বাহিনী যেভাবে প্রতিদিন বোমা হামলা করছে, তা আসলে জিম্মিদের মুক্তিদান প্রক্রিয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা।

আরও পড়ুন: ভারতের ৫ রাজ্যকে কঠোর নির্দেশনা

এ সময় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার সংকল্প জানিয়ে তিনি বলেন, ইসরায়েলের বিধ্বংসী হামলা ও ধ্বংসলীলা সত্ত্বেও আল কাসেম ব্রিগেডের যোদ্ধার এখনো তাদের সাথে সাহসের সাথে লড়ছে। পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জে এ লড়াই চলছে। এটা চলতে থাকবে। সূত্র: আনাদোলু এজেন্সি

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা