সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

সিরিয়ায় বিমান হামলায় নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় ইরানের সঙ্গে যুক্ত সামরিক স্থাপনায় মার্কিন বিমান হামলায় ৯ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। হামলার শিকার ওই স্থাপনাটি অস্ত্র সংরক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো।

আরও পড়ুন : ইন্দোনেশিয়ায় ৭ মাত্রার ভূমিকম্প

বৃহস্পতিবার (৯ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন সেনাদের বিরুদ্ধে হামলার প্রতিক্রিয়ায় বুধবার মার্কিন যুদ্ধবিমান পূর্ব সিরিয়ায় ইরান-সংযুক্ত অস্ত্র সংরক্ষণ কেন্দ্রে হামলা চালিয়েছে বলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছেন।

আরও পড়ুন : ১৫ লাখ অভিবাসী নেবে কানাডা

গত প্রায় দুই সপ্তাহের মধ্যে এটি নিয়ে দ্বিতীয়বার সিরিয়ায় ইরানের অবস্থানকে লক্ষ্য করে হামলা চালাল যুক্তরাষ্ট্র। মূলত মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপর হামলার জন্য ইরানকে দায়ী করে থাকে।

অস্টিন এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং সহযোগী গোষ্ঠীগুলোর ব্যবহৃত পূর্ব সিরিয়ার একটি স্থাপনায় মার্কিন সামরিক বাহিনী আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে। দুটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বৗবহার করে ওই অস্ত্র সংরক্ষণাগারে হামলা চালানো হয়।’

আরও পড়ুন : লাহোরে জরুরি অবস্থা জারি

তিনি বলেন, ‘আইআরজিসি-কুদস ফোর্সের সহযোগীরা ইরাক এবং সিরিয়ায় মার্কিন সেনাদের বিরুদ্ধে ধারাবাহিক যে আক্রমণ চালিয়ে আসছে সেটিরই প্রতিক্রিয়ায় এই নির্ভুল আত্মরক্ষামূলক হামলা চালানো হয়েছে। নিজেদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় আরও ব্যবস্থা নিতে সম্পূর্ণ প্রস্তুত যুক্তরাষ্ট্র।’

লন্ডনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বুধবারের হামলায় সিরিয়ায় ইরান-সমর্থিত গোষ্ঠীর সঙ্গে যুক্ত নয়জন নিহত হয়েছেন। যদিও প্রাণহানির এই সংখ্যাটি স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে এএফপি।

আরও পড়ুন : ফের বেড়েছে করোনা

এর আগে গত অক্টোবরের শেষের দিকে সিরিয়ায় ইরানের দু’টি সামরিক স্থাপনায় হামলা চালায় মার্কিন বিমান বাহিনী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশেরই এই হামলা চলানো হয় বলে সেসময় এক সংবাদ সম্মেলনে জানান প্রতিরক্ষামন্ত্রী অস্টিন।

এছাড়া ইরান যদি ইসরায়েল ও হামাসের যুদ্ধের ‘সুযোগ নিয়ে’ মার্কিন বাহিনীকে আক্রমণ করে, সেক্ষেত্রে ভবিষ্যতে এ ধরনের আরও হামলা হবে বলেও সেসময় সতর্ক করে দিয়েছিলেন মার্কিন এই প্রতিরক্ষামন্ত্রী।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব ও মোচা দখলের দাবি

বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দে...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা