ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

স্বর্ণের দাম সর্বনিম্ন

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে স্বর্ণের দাম দুই সপ্তাহের মধ্যে আরও কমে সর্বনিম্ন পর্যায়ে চলে এসেছে। বুধবার (৮ নভেম্বর) সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: ট্রাম্পের নাটক, ক্ষুব্ধ বিচারপতি

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি সুদের হার অপরিবর্তিত রাখা বা বাড়ানোর আভাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের কর্মকর্তারা। এর ফলে স্বর্ণের দাম কমেছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দরপতন ঘটেছে শূন্য দশমিক ৪৮ শতাংশ। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ১৯৬৮ ডলার ০৯৮৮ সেন্টে। একই দিনে ফিউচার মার্কেটে ইউএস বেঞ্চমার্ক স্বর্ণের মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ৮ শতাংশ। আউন্সপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ১৯৭৩ ডলার ৫০ সেন্টে। এ ছাড়া একই দিনে ডলারের মান বেড়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। যা স্বর্ণের মূল্য হ্রাসের নেপথ্যে বড় ভূমিকা রেখেছে।

আরও পড়ুন: পর্তুগালের প্রধানমন্ত্রীর পদত্যাগ

গেইনসভিল কয়েনের প্রধান বাজার বিশ্লেষক এভারেট মিলম্যান বলেন, এই স্তরে ফেডের সুদের হার বাড়ানোর প্রত্যাশার ভিত্তিতে স্বর্ণের দাম কমেছে। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক যত দ্রুত তা কমাবে, ততই বুলিয়ন মার্কেটের জন্য শ্রেয় হবে।

সাধারণত সুদের হার কমলে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আবেদন বেড়ে যায়। এর ফলে দামও বৃদ্ধি পায়। আর সুদহার বাড়লে আকর্ষণ হারায় মূল্যবান ধাতুটির। ফলে দামও কমে যায়।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা