ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ৭ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় মাত্র এক মিনিটের ব্যবধানে পরপর ২ টি শক্তিশালী ভূমিকম্প হয়েছে।

আরও পড়ুন: লাহোরে জরুরি অবস্থা জারি

বুধবার (৮ নভেম্বর) স্থানীয় সময় ১১ টা ৫৩ মিনিটে ৬.৯ ও ১১টা ৫৪ মিনিটে দেশটির মালুকু প্রদেশের অ্যাম্বান থেকে ৩৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বান্দা সাগরে ৬.৯ ও ৭ মাত্রার ভূমিকম্প ২ টি আঘাত হানে।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: ফের বেড়েছে করোনা

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার বলছে, প্রথম ভূমিকম্পটি আঘাত হানার ১ মিনিটের মধ্যে আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এ ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার।

তাৎক্ষণিকভাবে এ ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর জানা যায়নি। এছাড়া দেশটিতে কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

আরও পড়ুন: ভারতের ৫ রাজ্যকে কঠোর নির্দেশনা

উল্লেখ্য, বান্দা সাগর হলো ইন্দোনেশিয়ার মালুকু দ্বীপপুঞ্জকে ঘিরে থাকা ৪ টি সাগরের একটি, যা প্রশান্ত মহাসাগরে গিয়ে মিলেছে।

এর আগে গত এপ্রিল মাসে দেশটির সুমাত্রা দ্বীপে ৭.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা