ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

ফের বেড়েছে করোনা

নিজস্ব প্রতিবেদক: বিশ্বব্যাপী করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ২৭৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ৪২৯ জন। সুস্থ হয়েছেন ৪৬ হাজার ৮৮৬ জন।

আরও পড়ুন: ডেঙ্গুতে একদিনে মৃত্যু ৯

বুধবার (৮ নভেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে জার্মানিতে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ৭৩ জনের এবং আক্রান্ত হয়েছে ৫ হাজার ৩১৩ জন। অপরদিকে, সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে রাশিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ৩৪ হাজার ১৯১ জন এবং মৃত্যু হয়েছে ৬৩ জনের।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ২ হাজার ৮২৫ জন এবং মৃত্যু হয়েছে ২৬ জনের। ব্রাজিলে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৩৪২ জন এবং মৃত্যু হয়েছে ২৫ জনের। পোল্যান্ডে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৪২ জন এবং মৃত্যু হয়েছে ৪ জনের। কানাডায় আক্রান্ত হয়েছে ১ হাজার ২২৬ জন এবং মৃত্যু হয়েছে ২৪ জনের।

আরও পড়ুন: আরও ১৫ মৃত্যু, ২১০৩ জন শনাক্ত

ফিলিপাইনে আক্রান্ত হয়েছে ১০৪ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের। রোমানিয়ায় আক্রান্ত হয়েছে ২ হাজার ৩৮১ জন এবং মৃত্যু হয়েছে ৪৩ জনের। বুলগেরিয়ায় আক্রান্ত হয়েছে ৩০১ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ কোটি ৭৫ লাখ ২৬ হাজার ৩৮৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬৯ লাখ ৩৫ হাজার ৮৮৮ জনের। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ৯২ লাখ ৩৮ হাজার ৬৪ জন।

উল্লেখ্য, চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা