ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

লাহোরে জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক: বায়ুদূষণে শীর্ষে অবস্থান করা পাকিস্তানের পাঞ্জাবপ্রদেশের রাজধানী লাহোর ও পার্শ্ববর্তী উত্তর-পূর্ব জেলাগুলোতে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় সরকার। গতকাল (মঙ্গলবার ৭ নভেম্বর) পরিস্থিতি বিবেচনায় সাপ্তাহিক ছুটি বাড়িয়ে চার দিন করা হয়েছে।

আরও পড়ুন: পর্তুগালের প্রধানমন্ত্রীর পদত্যাগ

পাকিস্তানি কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় পাঞ্জাবপ্রদেশের অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী মহসিন নকভি বলেন, এখন থেকে অফিস, স্কুল, কলেজ, সিনেমা, পার্ক এবং অন্যান্য পাবলিক প্লেস রোববার ছাড়াও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বৃহস্পতি, শুক্র ও শনিবারও বন্ধ থাকবে।

মুখ্যমন্ত্রী বলেন, চলমান পরিস্থিতি ঠিক হওয়া না পর্যন্ত পাকিস্তান সরকার লাহোর ছাড়াও গুজরানওয়ালা, হাফিজাবাদ এবং নানকানা সাহিব জেলায় স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করতে যাচ্ছে।

আরও পড়ুন: ফের বেড়েছে করোনা

তিনি বলেন, প্রশাসন এরই মধ্যে সতর্কতা অবলম্বন করেছে এবং ফসল পোড়ানোসহ অন্যান্য যেসব কারণে বায়ুদূষণ হচ্ছে তা খতিয়ে দেখে এর বিরুদ্ধে পদক্ষেপ নেবে।

খবরে বলা হয়েছে, লাহোরের বাতাসের গুণমান সূচক এয়ার ইনডেক্সের মাত্রা ৪০০-তে পৌঁছেছে। ১ কোটি ৪০ লাখ মানুষের বসবাস লাহোর শহরে। পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোর। নয়াদিল্লি ও ঢাকার পাশাপাশি বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে একটিতে পরিণত হয়েছে লাহোর।

স্থানীয় আবহাওয়াবিদরা বলেছেন, ধোঁয়া এবং অন্যান্য দূষণকারী পদার্থ ভারতের পাঞ্জাবের জলন্ধর থেকে লাহোরে প্রবেশ করেছে, যেখানে কৃষকরা প্রতি বছর নভেম্বরের শুরুতে ফসলের অবশিষ্টাংশ পুড়িয়ে ফেলেন।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা