সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

গাজা দখল হবে ‘মস্ত বড় ভুল’

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ড গাজা দখল করে নেওয়ার চেষ্টা করলে সেটি ‘মস্ত বড় ভুল’ হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

আরও পড়ুন : ফিনল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট আর নেই

সোমবার (১৬ অক্টোবর) ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স টোয়েন্টিফোর এ তথ্য জানায়।

গাজায় বড় ধরনের স্থল অভিযানের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ফেলেছে ইসরায়েল। এর মাধ্যমে উপত্যকার একটি অংশ বড় আবারও দখলে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলি কর্মকর্তারা।

আরও পড়ুন : গাজায় ফুরিয়ে আসছে হাসপাতালের জ্বালানি

সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেন, আমি আত্মবিশ্বাসী যে, ইসরায়েল যুদ্ধের নিয়ম মেনে চলবে।

এসময় গাজায় খাদ্য-পানিসহ ত্রাণ সহায়তা পৌঁছানো এবং বিপদগ্রস্ত বাসিন্দাদের উপত্যকা থেকে বের হওয়ার সুযোগ করে দিতে একটি মানবিক করিডোর চালুকে সমর্থন করেন বলে জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

আরও পড়ুন : হামাস-ইসরায়েল যুদ্ধে নিহত ৩৮০০

বাইডেন বলেন, তিনি বিশ্বাস করেন না, হামাস ‘সব ফিলিস্তিনি জনগণের’ প্রতিনিধিত্ব করে এবং তিনি এই গোষ্ঠীটিকে সম্পূর্ণরূপে নির্মূল দেখতে চান।

গত ৭ অক্টোবর থেকে হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন ১ হাজার ৪০০ জন। আহত প্রায় সাড়ে তিন হাজার মানুষ।

আরও পড়ুন : চলতি সপ্তাহে চীন সফরে যাচ্ছেন পুতিন

আর গাজায় ইসরায়েলের হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৭০ জনে। এর মধ্যে প্রায় এক-তৃতীয়াংশই শিশু। আহত হয়েছেন আরও প্রায় ১০ হাজার মানুষ।

গাজায় ইসরায়েলি আগ্রাসনের মুখে অন্তত ১০ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা