ছবি-সংগৃহীত
প্রবাস

রোমানিয়ায় আটক ১৯ বাংলাদেশি 

প্রবাস ডেস্ক: রোমানিয়া সীমান্ত পুলিশ সার্বিয়া ও হাঙ্গেরি সীমান্তে অভিযান চালিয়ে ১৯ বাংলাদেশি ও ৩৫ জন অনিয়মিত অভিবাসীকে আটক করেছে।

আরও পড়ুন : কিবুৎজে ৪০ শিশুর মরদেহ উদ্ধার

মঙ্গলবার (১০ অক্টোবর) রোমানিয়া বর্ডার পুলিশ ২ টি পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত করেছে।

রোমানিয়া বর্ডার পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান,৪ অক্টোবর রাত ৩ টায় একটি লরি হাঙ্গেরি সীমান্তে ১৯ বাংলাদেশিকে নিয়ে ঢোকার চেষ্টা করে, সেই সময় তাদের আটক করেছে রোমানিয়া কর্তৃপক্ষ।

গাড়িটি চালাচ্ছিলেন ৩৫ বছর বয়সি এক রোমানীয় নাগরিক। তার বিরুদ্ধে অভিবাসী পাচারের অভিযোগ মামলা করা হয়েছে। গাড়িটি রোমানিয়ায় নিবন্ধিত। চালক বলেছেন, তিনি হাঙ্গেরিতে কাঠের বাক্স পরিবহন করেন।

আরও পড়ুন : রাশিয়া-হামাস একই গোয়ালের গরু

পুলিশ বলেছেন, আটক বাংলাদেশিরা ২২-৪৬ বছর বয়সি। তারা ওয়ার্ক পারমিট নিয়ে আইনগত উপায়ে রোমানিয়ায় এসেছিলেন।

অন্য এক বিজ্ঞপ্তিতে জানা যায়, মঙ্গলবার তিমিস কাউন্টির বর্ডার পুলিশ নেপাল থেকে আসা ১৬ জন নাগরিককে শনাক্ত করেছে।

তাদের থার্মাল ইমেজিং সম্পন্ন বিশেষ গাড়িতে করে সীমান্ত থেকে আনুমানিক ৫০ মিটার দূরে টেরেমিয়া মাইকা শহরের কাছে শনাক্ত করা হয়। তারা ১৬ জন অভিবাসী হেঁটে সার্বিয়ার সীমান্তের দিকে যাচ্ছিলেন।

আরও পড়ুন : আফগানিস্তানে ভূমিকম্প, মৃত্যু বেড়ে ২০০০

পুলিশ জানান, অভিবাসীরা ২৩-৪৬ বছর বয়সি নেপালি নাগরিক। এদের মধ্যে ১৩ জন পুরুষ ও ৩ জন নারী। তারা ইউরোপে যেতে অনিয়মিতভাবে রোমানিয়া থেকে সার্বিয়া অতিক্রমের চেষ্টা করছিলেন। অবশ্য তারা কাজের ভিসা নিয়ে রোমানিয়ায় এসেছিলেন।

রোমানিয়া সীমান্ত পুলিশ ২টি অভিযানে আটক অভিবাসীদের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে রাষ্ট্রীয় সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টার অভিযোগে তদন্ত শুরু করছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

ফিলিস্তিনের পক্ষে ব্রিটিশ গ্রিন পার্টি

মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের পক্ষে জো...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা