প্রবাস

সৌদিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবে একটি ভবনে বিলবোর্ড লাগানোর সময় ছাদ থেকে পড়ে বাংলাদেশি যুবক মো. ইউসুফের (২৭) মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : আমাকে সুষ্ঠু নির্বাচন শেখাতে হবে না

শুক্রবার (৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ইউসুফের ভাই আমিনুল ইসলাম রুবেল বিষয়টি নিশ্চিত করেছেন। তার মরদেহ দ্রুত দেশে আনতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সহযোগিতা চেয়েছেন তিনি।

এর আগে বৃহস্পতিবার (৫ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে সৌদি আরবের আভা শহরের একটি ৩ তলা ভবন থেকে পড়ে ইউসুফ মারা যান। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চাঁদখালী গ্রামের ছোট ছেলে। সংসারে তার দুই বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

আরও পড়ুন : বিএনপির আলটিমেটাম হাস্যকর

ইউসুফের ভাই আমিনুল ইসলাম রুবেল জানান, দুই মাস আগে চাকরির উদ্দেশ্যে ইউসুফ সৌদি আরব যায়। সেখানে তাকে বিলবোর্ড লাগানোর কাজ দেওয়া হয়। ঘটনার সময় আভা শহরে একটি ৩ তলা ভবনের ছাদে উঠে বিলবোর্ড লাগানোর জন্য। তখন প্রবল বাতাসের তোড়ে তিনি ছাদ থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আমিনুল ইসলাম রুবেল জানান, আমার ছোট্ট ভাতিজা এতিম হয়ে গেল। বাড়িতে সবাই কান্না করছে। ইউসুফ এভাবে আমাদেরকে ছেড়ে চলে যাবে ভাবতে পারিনি। জীবিকার তাগিদে প্রবাস গিয়ে ইউসুফ এখন আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেল। তার মরদেহ দেশে আনতে সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা কামনা করছি।

আরও পড়ুন : রূপপুরে ইউরেনিয়ামের ২য় চালান

লাহারকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুস শহিদ বলেন, ঘটনাটি মর্মান্তিক ও দুঃখজনক। মরদেহ দেশে আনতে পরিষদের পক্ষ থেকে সকল সহযোগিতা করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

নির্বাচন ব্যবস্থায় সম্পৃক্ত থাকতে চায় ইইউ

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন।...

টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে...

দুই বাংলার দুই নতুন সরকার কি নজর দেবেন মৈত্রী-বন্ধন এবং উত্তরের মিতালী এক্সপ্রেসে? 

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগে এপার এবং ওপার বাংলার যোগাযোগ মাধ্যম হিসেবে খোলা ছি...

মিশরে মঞ্চ মাতাতে আসছেন শাকিরা

আগামী ২৮ নভেম্বর বিনোদন সংস্থা ‘ভেঞ্চার লাইফস্টাইল’-এর আয়োজনে মিশ...

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১

রাজধানীতে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু (৪০)...

রাজধানীতে ডিএমপির অভিযানে চার শতাধিক গ্রেপ্তার 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা