ছবি: সংগৃহীত
প্রবাস

মালয়েশিয়ায় শার্শার যুবক নিহত

বেনাপোল প্রতিনিধি: মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় যশোরের শার্শার যুবায়ের (২১) নামে এক যুবক নিহত হয়েছেন।

আরও পড়ুন: শিশু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে মালয়েশিয়ার জোহর বারুই শহরে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবায়ের উপজেলার শার্শা ইউনিয়নের বলিদাহ গ্রামের রুহুল আমিনের ছেলে।

নিহতের স্বজনরা জানান, ৬ মাস আগে জীবিকার তাগিদে যুবায়ের মালয়েশিয়ায় যান। সেখানে তিনি চার চাকার ট্রাক চালাতেন। ঘটনার দিন ট্রাকে মাল বোঝাই করে তার গন্তব্যে যাচ্ছিলেন। এ সময় পথিমধ্যে জোহর বারুই শহরে পৌঁছালে ট্রাকটি উল্টে গিয়ে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

আরও পড়ুন: স্থলবন্দর চেয়ারম্যানের বেনাপোল পরিদর্শন

শার্শা ইউনিয়নের চেয়ারম্যান কবির উদ্দীন আহম্মেদ তোতা বিষয়টি নিশ্চিত করে জানান, যুবায়েরের মরদেহ জোহর বারুই শহরের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। মরদেহ দেশে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছে তার পরিবার।

এদিকে যুবায়েরের আকস্মিক মৃত্যুতে পরিবারের সদস্য ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা