ছবি: সংগৃহীত
সারাদেশ

শিশু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভায় ২ মাসের শিশু আজান হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে।

আরও পড়ুন: আরও ৫০২৮০ ব্যাগ স্যালাইন আমদানি

বুধবার (৪ অক্টোবর) বেলা ১২ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত গোপালনগর এলাকাবাসীর ব্যানারে জেলা শহরে এ মানববন্ধন করা হয়।

বেলা ১২ টার দিকে জেলা শহরের থানারপুল এলাকার অংকুরিত যুদ্ধ একাত্তরের পাদদেশ থেকে মিছিল বের করে। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গন্ধু সড়কের মুন্সীগঞ্জ প্রেসক্লাবে এসে মানববন্ধনে মিলিত হয়।

আরও পড়ুন: স্থলবন্দর চেয়ারম্যানের বেনাপোল পরিদর্শন

পরে আধা ঘন্টার মানববন্ধনে বক্তৃতা করেন- নিহত শিশুর বাবা মো. শরীফ হোসেন, নানা মোহন মিয়া, নানী ময়না বেগম, খালা লাবনী আক্তারসহ স্থানীয় এলাকাবাসী।

নিহত আজানের বাবা মো. শরীফ হোসেন বলেন, আমাদের সাথে কারো ঝগড়া ছিলো না। রমিজাকে আমার স্ত্রী শিশু সন্তানকে দেখতে দিয়ে বাহিরে গেলো। পরে আজান নিখোঁজ হলো। আমার ২ মাসের অবুঝ শিশুকে কেন হত্যা করা হলো? হত্যাকারীর ফাঁসি চাই।

আরও পড়ুন: রেলওয়ে যুক্ত হচ্ছে আরও ৫ জেলায়

সদর থানার (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, শিশু হত্যায় একজনকে আটক করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

গত ২৮ সেপ্টেম্বর সকাল ৭ টার দিকে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার গোপালনগর এলাকার নানা বাড়ি থেকে চুরি হয় শিশু আজান। ৪ দিন পর ২ অক্টোবর সকাল সাড়ে ৬ টার দিকে প্রতিবেশী ফারুকের বাড়ির পাশের ডোবার কিনারে মাটিতে পুঁতে রাখা শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় পুলিশ ওই দিনই প্রতিবেশী রমিজা বেগমকে (৬০) গ্রেপ্তার করে। তাকে আদালতে প্রেরণ করা হয়। পরে সেখােন থেকে জেল হাজতে পাঠানো হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা