প্রবাস

দেশে ফেরার পথে ওমান প্রবাসীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : পাঁচ বছর পর ওমান থেকে দেশে ফেরার পথে নোয়াখালীর কোম্পানীগঞ্জের এক ওমান প্রবাসীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : কাল থেকে ৩ দিনের সরকারি ছুটি

বুধবার (২৭ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে ওমানের মাস্কাট বিমানবন্দর এলাকায় এ ঘটনা ঘটে। অপরদিকে প্রবাসীর এমন মৃত্যুর খবরে স্বজনদের কান্না-আহাজারিতে ভারী হয়ে ওঠেছে তার গ্রামের বাড়ি।

মৃত মফিজুল হক (৪৭) উপজেলার ২নং চরপার্বতী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মিয়াজী পাড়া এলাকার সগির আলী মিয়াজী বাড়ির সামছুল হকের ছেলে।

আরও পড়ুন : টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু

চরপাবর্তী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য (মেম্বার) মো. আবদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, জীবিকার সন্ধানে মফিজুল হক ৫ বছর আগে ওমানে পাড়ি জমান। এর আগেও তিনি বিভিন্ন দেশে প্রবাস জীবন কাটান। ওমানে তিনি ডায়াবেটিস রোগে আক্রান্ত হন। একপর্যায়ে তার একটি পায়ে পচন ধরে। বুধবার ভোর রাতের দিকে ওমানের কর্মস্থল থেকে তিনি দেশের উদ্দেশ্যে রওয়ানা দেন। বিমানবন্দরে পৌঁছালে মফিজুল গুরুতর অসুস্থ হওয়ায় কর্তৃপক্ষ পুনরায় তাকে ওমানের কর্মস্থলের বাসায় ফিরতে বলে। পরে তিনি বাসায় ফেরার পথে বিমানবন্দর এলাকায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহতের পরিবার তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত ডে...

অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়তে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পৌঁছে গেছে বাংলাদেশ ক্রিকেট...

ডলারের দাম ১২৬ টাকায়, বাড়ছে চাপ

দেশের বৈদেশিক মুদ্রাবাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। মার্কিন ডলারের চাহিদা...

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। প...

পানিশূন্য গাজীখালী, বাড়ছে দুর্ভোগ

ভরা বর্ষা মৌসুমে যেখানে নদী থাকার কথা ছিল পানিতে থইথই, সেখানে বাস্তব চিত্র সম...

প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, গ্রেফতার ১

বাগেরহাটের মোংলায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রীর নাম ব্যবহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা