ছবি-সংগৃহীত
প্রবাস

মোটরসাইকেল কিনে বিপাকে প্রবাসী

প্রবাস ডেস্ক: মালয়েশিয়ান পুলিশের ব্যবহৃত একটি মোটরসাইকেল ১৫০০ রিঙ্গিত বা ৩০০০০ টাকায় কিনেছিলেন একজন প্রবাসী।

আরও পড়ুন: লিবিয়ায় বন্যায় ৬ বাংলাদেশির মৃত্যু

ড্রাইভিং লাইসেন্স ছাড়াই মোটরসাইকেল চালানোর বিষয়টি টিকটকে বড়াই করে জানান প্রবাসী। ভিডিও ভাইরাল হয়ে পড়লে খুঁজে বের করা হয় তাকে।

সেপাং জেলার পুলিশ প্রধান সহকারী কমিশনার ওয়ান কামারুল আজরান ওয়ান ইওসুফ জানান, এই মোটরসাইকেলটি ছিল সেপাং পুলিশ হেডকোয়ার্টারের একজন সদস্যের। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করেছি। পুলিশ সদস্য তার মোটরসাইকেলটি মেকানিকের দোকানে যান্ত্রিক ত্রুটি সারাতে নিয়ে গেলেও অনেকদিন ধরেই পরিচর্যা করা হয়নি।

আরও পড়ুন: কানাডায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত

মেকানিক দোকানের বাংলাদেশি কর্মচারী ১৫০০ রিঙ্গিতের বিনিময়ে মোটরসাইকেলটি কিনেছিলেন। এরপর বাংলাদেশি প্রবাসী ক্রেতা টিকটকে একটি ভিডিও প্রকাশ করলে, তা ভাইরাল হয়ে যায়।

টিকটকে তিনি জানান, ড্রাইভিং লাইসেন্স ছাড়াই গাড়ি চালাচ্ছেন এবং মোটরসাইকেলের সড়ক কর পরিশোধ করাও নেই। তাছাড়া ১৫০০ রিঙ্গিত দিয়ে একজন পুলিশ কর্মকর্তার কাছ থেকে মোটরসাইকেলটি কিনেছেন বলেও জানান।

আরও পড়ুন: জাপানে লেকে ডুবে বাংলাদেশির মৃত্যু

ওয়ান কামারুল আজরান বলেছে, ভিডিওটি ভাইরাল হলে ঐ বাংলাদেশিকে চিহ্নিত করা হয়। বিনা লাইসেন্সে মোটরসাইকেল চালনার জন্য তাকে জরিমানাসহ শাস্তি দেওয়া হয়েছে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা