সংগৃহীত ছবি
প্রবাস

জাপানে লেকে ডুবে বাংলাদেশির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : জাপানে সহকর্মীর দুই শিশু সন্তানকে বাঁচাতে গিয়ে লেকে ডুবে খাইরুল কবির (৩৮) নামে বাংলাদেশি এক ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : এডিসি হারুন বরখাস্ত

রোববার (১০ সেপ্টেম্বর) ইয়ামানাশি প্রিফেকচারের নানবু এলাকায় এ ঘটনা ঘটে।

খাইরুল কবির পাবনা শহরের শালগাড়িয়া রেনেসাঁ পাঠাগার এলাকার সাবেক সেনা কর্মকর্তা আবুল কাশেম শিকদারের ছেলে। তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. আমিন উদ্দিন মৃধার ভাগনে।

আরও পড়ুন : ভূমধ্যসাগরে ৬৮ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

পারিবারিক সূত্র জানায়, খাইরুল কবির সাত বছর আগে জাপানের অন্যতম বৃহৎ কোম্পানি রাকুটেনের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করেন। তিনি সপরিবারে টোকিওর মাসিদাতে বসবাস করতেন। শনিবার জাপান প্রবাসী আত্মীয়-স্বজন এবং সহকর্মীর সঙ্গে সপরিবারে বেড়াতে যান। রোববার সকালে তারা যান সিজুওয়াকা প্রিফিকসার লেকে। এই লেকটি একটি চ্যানেলের মাধ্যমে প্রশান্ত মহাসাগরে যুক্ত হয়েছে। রোববার সকালে খাইরুল কবিরের সহকর্মীর দুই কিশোর ছেলে ওই লেকের পানিতে পড়ে যায়। তাদের তলিয়ে যাওয়া দেখে খাইরুল ঝাঁপিয়ে পড়ে তাদের প্রাণ বাঁচান। কিন্ত ছেলে দুটি প্রাণে বাঁচলেও খাইরুল আর উঠে আসতে পারেননি। তিনি গভীর পানিতে তলিয়ে যান।

খাইরুলের এই তলিয়ে যাওয়ার দৃশ্য তার স্ত্রী-সন্তানসহ অন্যরা পাড়ে দাঁড়িয়ে দেখলেও কেউ উদ্ধার করতে পারেননি। খবর পেয়ে সেখানকার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ১২টার দিকে তাকে উদ্ধার করেন। এরপর সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খাইরুলের মরদেহ বর্তমানে স্থানীয় একটি হাসপাতালের হিমাগারে রাখা আছে।

আরও পড়ুন : একদিনে আর ১১ মৃত্যু, শনাক্ত ২৯৪৪

খাইরুলের স্ত্রী মিতু জানন, সহকর্মীর দুই সন্তানকে উদ্ধারের পর আমাদের চোখের সামনেই সে গভীর পানিতে তলিয়ে যায়। আমাদের দুই শিশু সন্তান এভাবে তাদের বাবার চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছে না। লেকের পাড় থেকে তাদের সরানো যাচ্ছে না। আমি এখন কীভাবে ওদের সান্ত্বনা দেবো?

এদিকে, খাইরুল কবিরের মৃত্যুর খবরে তার গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। খাইরুলের মা খোদেজা খাতুন শোকে পাথর হয়ে গেছেন। প্রতিবেশীরাও তার এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে শুরু হয়েছে মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম।

ডেঙ্গুর সংক্রমণ মোকাবিলায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনমাস দেশব্যাপী রাষ্ট্...

মাটিরাঙায় বনফুলের মিষ্টি খেয়ে দুই শিক্ষার্থী অসুস্থ ভোক্তা অধিকার আইনে জরিমানা

খাগড়াছড়ির মাটিরাঙায় বনফুল কোম্পানির একটি শাখায় নতুন পুরাতন নষ্ট মিষ্টি মিশ্...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

ফেলে দেওয়া কলম থেকে হবে গাছ, পরিবেশ রক্ষায় অভিনব উদ্যেগ

একটি কলমের প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা সাধারণত তা ফেলে দেই। সেই ফেলে দেওয়া প্...

রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

রাষ্ট্র পুনর্গঠন করতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা