প্রবাস

দ. আফ্রিকায় গুলিতে বাংলাদেশি নিহত

নোয়াখালী প্রতিনিধি : দক্ষিণ আফ্রিকায় নিজ দোকানে নোয়াখালীর এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা। এরপর সন্ত্রাসীরা প্রতিষ্ঠানে থাকা টাকা-পয়সা ও মালামাল লুট করে নিয়ে যায়।

আরও পড়ুন : কাওলা-ফার্মগেট সময় লাগবে ১০ মিনিট

নিহত আবদুল মালেক (৫০) বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দেবীপুর গ্রামের হাজী কলিম উদ্দিন মিয়াজী বাড়ির আবদুল ওয়াদুদের ছেলে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নিহতের ছোট মেয়ে লামিয়া আক্তার। এর আগে, বুধবার ৩০ আগস্ট সেই দেশের সময় রাত ৮টার দিকে আফ্রিকার ডারবান শহরে নিহতের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার সকালে তার মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবারের সদস্যদের মাঝে শুরু হয় মাতম।

আরও পড়ুন : স্লোগানে সোহরাওয়ার্দী উদ্যান মুখরিত

নিহতের ছোট মেয়ে লামিয়া জানায়, তারা দুই বোন পরিবারের সাথে জেলা শহর মাইজদীতে বসবাস করে। তার বাবা ১৭-১৮ বছর যাবৎ আফ্রিকার ডারবান শহরে ব্যবসা করছে। সর্বশেষ গত ১ মাস ১০ দিন আগে বাবা দেশ থেকে ডারবান শহরে যান। বুধবার রাত ৮টার দিকে তিনি নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছিলেন। ওই সময় সেই দেশি কয়েকজন অস্ত্রধারী ডাকাত তার প্রতিষ্ঠানে হামলা চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা আমার বাবাকে গুলি করে হত্যা করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডারবান শহরের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত প্রবাসী মালেকের লাশ বাংলাদেশে আনার ব্যবস্থার জন্য পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।

ছয়ানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো. ইউছুপ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার তার মরদেহ আনতে সরকারের সহযোগিতা কামনা করেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা