সংগৃহীত
প্রবাস
নরসিংদীতে

প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি: নরসিংদী জেলার মনোহরদী উপজেলার মোছলিমা বেগম (৩৬) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার কাচিকাটা ইউনিয়নের কালিয়াকুড়ি গ্রামে স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মোছলিমা কালিয়াকুড়ি গ্রামের মিয়া হোসেনের ছেলে সৌদি প্রবাসী অলিউল্লার স্ত্রী।

আরও পড়ুন: পাহাড়ে মিলল পর্যটকের মরদেহ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০ বছর আগে অলিউল্লার সাথে গোতাশিয়া ইউনিয়নের তেলিকান্দি গ্রামের সোনা মিয়ার মেয়ে মোছলিমার পারিবারিকভাবে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের মেয়ে সন্তান আছে ও তার বিয়ে দেওয়া হয়েছে। স্বামী প্রবাসে, বাড়িতে আর কেউ না থাকায় মোছলিমা বাপের বাড়ি মায়ের সাথে থাকতেন।

শনিবার দুপুরে উপজেলায় ডাক্তার দেখানোর উদ্দেশ্য বাপের বাড়ি থেকে বের হয় মোছলিমা। ডাক্তার দেখানো শেষে স্বামীর বাড়িতে থেকে যাবেন বলে মা মোর্শেদাকে বলে আসেন। মোর্শেদা বেগম মেয়েকে বহুবার ফোন করে না পেয়ে আজ সকালে মেয়ের শ্বশুর বাড়ি এসে দেখেন বাড়ির কলারসিবল গেট খোলা। ঘরে গিয়ে দেখতে পায় ঘরের মোছলিমা মেঝেতে পড়ে আছে।

আরও পড়ুন: পুলিশ জঙ্গিবাদ নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে

মেয়েকে এভাবে পড়ে থাকতে দেখে তিনি চিৎকার দেন। চিৎকার শুনে বাড়ির আশপাশের লোকজন জড়ো হয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে মোছলিমার মরদেহ উদ্ধার করে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে ধারণা করা যায়, এটি আত্মহত্যা। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর ব্যবস্থা চলছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

সুগন্ধা নদীর ভাঙনে দিশাহারা বাবুগঞ্জের মানুষ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে সুগন্ধা...

বিমান থেকেই আটক সিজেপির ৩ শীর্ষ নেতা, তালিকায় অভিজিৎ-দীপক

ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন শীর্ষ নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রা...

রায়পুরায় কুটির শিল্প ও পণ্য মেলা শুরু

নরসিংদীর রায়পুরায় মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেল...

নিষেধাজ্ঞার পরও পুতিনের কাছ থেকে ডিজেল কিনছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে জ্বালানির ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে রাশিয়ার কাছ থেকে বিপুল পরিম...

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, আমাদের পরিচয় বাংলাদেশি

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা