সংগৃহীত
সারাদেশ

পাহাড়ে মিলল পর্যটকের মরদেহ

নিজস্ব প্রতিনিধি: বান্দরবানে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মারুফ হোসাইন (২৫) নামের এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে।

আরও পড়ুন: পুলিশ জঙ্গিবাদ নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে

আজ রোববার (২৭ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নীলাচল পর্যটন স্পটের সুইন এন থ্রিল এলাকার ৩০০ ফুট খাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মারুফ হোসাইন গাজীপুর এলাকার বাসিন্দা।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী মরদেহ উদ্ধারের এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: মাদারীপুর আদালত প্রাঙ্গনে বিচারপতির বৃক্ষরোপণ

তিনি জানান, নিহতের মুখে ফেনা ও বিষের গন্ধ পাওয়ায় ধারণা করা যায় তিনি আত্মহত্যা করেছেন। এছাড়াও তিনি যে রিসোর্টে ছিলেন সেখানে একটি চিরকুট পাওয়া গেছে।

চিরকুটে লেখা ছিল, আমার মরদেহ খুঁজে পাওয়া গেলে বান্দরবানেই যেন কবর দেওয়া হয় ও আমার ব্যবহৃত মোবাইল ফোনটি বিক্রি করে কবর দেওয়ার খরচ বহন করা হয়।

নীলাম্বরী রিসোর্টের মালিক সাইদুল ইসলাম জানান, মারুফ হোসাইন গত শনিবার ১ নম্বর রিসোর্টটি ভাড়া নেয়। নিয়ম অনুযায়ী আজ ১২টায় কক্ষ ছেড়ে না দেওয়াই তাকে খোঁজা হয়। তাকে কক্ষে খুঁজে না পেয়ে রিসোর্ট এলাকার চারিপাশে খোঁজাখুঁজি করা হয়।

আরও পড়ুন: ৫ শিক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দিল ছাত্রলীগ

সুইন এন থ্রিল এলাকার খাদে তার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হয়। পরবর্তীতে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে।

বান্দরবান ফায়ার সার্ভিসের উপ-পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে পাহাড়ের প্রায় ৩০০ ফুট খাদ থেকে ঐ পর্যটকের মরদেহ উদ্ধার করে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা