সংগৃহীত
সারাদেশ

৫ শিক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দিল ছাত্রলীগ  

জেলা প্রতিনিধি: নোয়াখালী জেলার দ্বীপ উপজেলা হাতিয়ায় উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এইচএসসি) কেন্দ্রে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত ৫ পরীক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা শেষে কেন্দ্রে পৌঁছে দিয়েছে উপজেলা ছাত্রলীগ।

আরও পড়ুন: বুড়িরহাটে জাতীয় শোক দিবস পালিত

আজ রোববার (২৭ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার হরেন্দ্র মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাতিয়া দ্বীপ সরকারি কলেজের ৪ জন ও হাতিয়া ডিগ্রি কলেজের ১ পরীক্ষার্থী সিএনজিচালিত অটোরিকশাযোগে তাদের পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন। সকাল পৌনে ৯টার দিকে উপজেলার হরেন্দ্র মার্কেট এলাকায় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারায়। এতে চালকসহ ৬ জন আহত হন।

আরও পড়ুন: ভ্যান উল্টে খালে পড়ে ব্যবসায়ী নিহত

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজেদ উদ্দিন দলীয় নেতাকর্মী নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসা শেষে সকাল ১০টা ১০ মিনিটে তাদেরকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেন। অনেকেই ফেসবুকে প্রশংসা করছেন ছাত্রলীগের এমন সহযোগিতা দেখে।

আমির হামজা নামের এক স্থানীয় বাসিন্দা জানান, ছাত্রলীগ নেতাকর্মীরা যেভাবে এগিয়ে গেছেন তা প্রশংসার দাবিদার। চিকিৎসা দিয়ে তাদেরকে আবার কেন্দ্রে পৌঁছে দিয়েছেন। ছাত্রলীগকে এমন সহযোগিতার জন্য ধন্যবাদ।

আরও পড়ুন: গাঁজা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজেদ উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ছুটে যাই। দ্রুত তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কেন্দ্রে পৌঁছে দিই। হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন স্বপন, সাধারণ সম্পাদক মেশকাত হোসেন রবিন আমাকে সহযোগিতা করেছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী জানান, বঙ্গবন্ধুর ছাত্রলীগ আমাদের হাতিয়ার ছাত্রলীগ। তারা মানবিক সব সময়। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তারা কাজ করে যাচ্ছে। আমি মনে করি প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে তারা এমন কাজ অব্যাহত রাখবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

‘প্রাসাদের প্রাচীর ভাঙো, অবরুদ্ধ জনতা আসছে’

ভারতের নির্বাচন কমিশনের বিতর্কিত এসআইআর কর্মসূচি বা বিশেষ নিবিড় ভোটার তালিকা...

ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সমর্থন করুন : সালমান রুশদি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে আয়োজিত এক নৈশভোজে ভারতের সমসাময়িক রাজনৈতিক পর...

বোরহানউদ্দিনে নানা বাড়ী বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ভোলার বোরহানউদ্দিনে ঢাকা থেকে নানা বাড়ী বেড়াতে এসে...

ইমরান খানকে দেশত্যাগে বাধ্য করার ষড়যন্ত্র চলছে : বিরোধী দলীয় নেতা

কারাবন্দী পাকিস্তানি রাজনীতিবিদ ও পিটিআই প্রতিষ্ঠাতা সাবেক প্রধানমন্ত্রী ইমরা...

তজুমদ্দিনে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন  ইউএনও

ভোলার তজুমদ্দিনে শশীগঞ্জ বাজারকে পরিস্কার-পরিচ্ছন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা