ছবি : সংগৃহিত
প্রবাস

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি নিহত

মাদারীপুর প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় সেলিম মাতুব্বর (৬০) নামে বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। প্রবাসীর মৃত্যুর সংবাদে দেশে তার পরিবারে চলছে শোকের মাতম।

আরও পড়ুন: মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশি আটক

সোমবার (৭ আগস্ট) দুপুরে নিহতের ঘটনা নিশ্চিত করেছেন তার ছেলে শিহাব আহমেদ জাবের।

শুক্রবার (৪ আগস্ট) দিবাগত রাতে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া শহরে তাকে গুলি করে হত্যা করা হয়। নিহত সেলিম মাতুব্বর মাদারীপুরের রাজৈর পৌরসভাধীন মজুমদারকান্দি গ্রামের মৃত আবু আলী মাতুব্বরের ছেলে।

পারিবারিক সূত্রে, ২২ বছর আগে সেলিম মাতুব্বর দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। তিনি মাঝে-মধ্যে ছুটিতে দেশে আসেন। দীর্ঘ দিন ধরে সেখানে থাকায় স্থায়ীভাবে ব্যবসা শুরু করেছিলেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বাংলাদেশিকে হত্যা

শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় সন্ত্রাসীরা তার কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রাতে এসে তাকে নিজ দোকানের মধ্যে গুলি করে সন্ত্রাসীরা এবং ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।

নিহতের ছেলে শিহাব জানান, দক্ষিণ আফ্রিকায় থাকা আমাদের এক আত্মীয় বাবার মৃত্যুর কথা জানিয়েছে। এভাবে বাবাকে তারা গুলি করে হত্যা করবে সেটা কখনো ভাবিনি।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে গুলিতে বাংলাদেশি নিহত

তিনি আরও জানান, এখন আমাদের সংসারের হাল ধরার মতো কেউ রইল না। তার বাবার মরদেহ যেন দ্রুত দেশে আনতে পারেন এ জন্য সরকারের কাছে দাবি জানান তিনি।

এ বিষয়ে এখনও শুনিনি। তবে খোঁজ নেওয়া হবে জানিয়ে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপমা ফারিসা বলেন, নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা