ছবি : সংগৃহিত
সারাদেশ

লালমোহনে ব্যবসায়ীর পা ভেঙ্গে দিল সন্ত্রসীরা

ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় জসিম হাওলাদার (৪৫) নামে এক ব্যবসায়ীকে তার দোকান থেকে তুলে নিয়ে রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে দুই পা ভেঙে দেয়ার অভিযোগ ওঠেছে স্থানীয় সন্ত্রসীরাদের বিরুদ্ধে।

আরও পড়ুন : দৌলতদিয়া ঘাটে নেই যানবাহনের চাপ

রোববার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে ১১ টায় লালমোহন উপজেলার লালমোহন বাজারে এ ঘটনা ঘটে।

আহত জসিম হাওলাদার উপজেলার চরভুতা ইউনিয়ন এর হরিগঞ্জ গ্রামের পান্নু হাওলাদার বাড়ির কাদির হাওলাদারের ছেলে। তার লালমোহন বাজারে চা-পানের দোকান ছিলো।

স্থানীয়রা জানান, ব্যবসায়ী জসিম হাওলাদাকে এক দল সন্ত্রাসী দোকান থেকে তুলে নিয়ে উপজেলার হেলিপোর্টে হাত পা বেধে এলোপাতাড়ি মারধর করে এতে তার দুই পা ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে রক্ত জখম হয়।

আরও পড়ুন : গণপিটুনিতে যুবক নিহত

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা জন্য নিয়ে আসেন। আহত জসিম হাওলাদারের অবস্থার অবনতি হলে ভোলা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

এদিকে আহত ব্যবসায়ী বলেন, প্রতিদিনের মতো আমি আমার দোকানে গিয়ে বেচা বিক্রি করতেছিলাম।দুপুর সাড়ে ১১ টার সময় হঠাৎ করে আমার দোকানে নুরে আলম, ফকরুল সহ১০-১২ জন লোক আইসা আমার কলার ধরে উছকাইয়া নিয়া গেছে।

আমার হাত ও মুখ বাইন্ধা প্রথমে ওয়েস্টার্ন পাড়া পরে হেলিপোর্টে একটা বদ্ধ স্কুলঘরে রড ও জিআইপাইপ দিয়ে দুই পাসহ শরীরের বিভিন্ন যায়গায় বেদম মারধর করে। এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে যাই।

আরও পড়ুন : হলদিয়া পালং ইউনিয়ন দক্ষিণ বিএনপির অবস্থান কর্মসূচি

তিনি আরও বলেন, আমরা ২০২১ সালের আগ থেকে নৌকার পক্ষে কাজ করে আসছি।তখন আমরা অনেক অত্যচারের মুখে পরেছি।আমাদের এমপি নুরনবী চৌধুরী শাওন ভাই নৌকায় জয় পাওয়ার জন্য আমরা মাঠে কাজ করে গেছি। কিন্তু আমাদের এমপিসাব ক্ষমতায় আসার পরে লালমোহনের কিছু চিহ্নিত বিএনপির কেডার বাহিনীকে আওয়ামী লীগ দলে ডুকাইয়া পদ দিছে। এই বিএনপির কেডাররা যখন দলে আইছে তখন আমাদের দূরে সরাইয়া দিছে। আমরা এখন দিন আনি দিন খাই। কিন্তু এই বিএনপির লোকেরা এমপির কাছে গিয়া বলছে আমরা নোমান ইন্জিনিয়ারের সাপোর্ট করি। এমপি শাওন ভাইর কথায় বিএনপির কেডার বাহিনীর লোকেরা আজ দুপুরে আমার উপর এই হামলা করছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার হামলার বিচার চাই।

আহত জসিম হাওলাদারের ছেলে বলেন, দুপুর ১২ টার দিলে আমাকে বাজার থেকে ফোন দিয়ে লোকজন জানায় আমার বাবাকে কারা যেনো কালো গাড়িতে করে তুলে নিয়ে গেছে। এই খবর পাওয়ার পরে আমি থানায় বিষয়টি জানাই। কিন্তু থানা থেকে বলা হয় আমরা কিছু জানি না। পরে আমাকে আবার ফোনে জানানো হয় আমার বাবাকে অচেনা অবস্থায় হেলিপোর্ট এলাকায় ফেলে রাখা হয়েছে। আমরা আমার বাবার উপর হামলার বিচার চাই।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেফতার

তবে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, প্রতিদিন পারিবারিকভাবে নিজেদের মধ্যে মারামরির অনেক ঘটনা ঘটে। তবে এ বিষয়টি থানায় কোন অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা