ছবি-সংগৃহীত
সারাদেশ

কুমিল্লায় ২ ট্রেনের সংঘর্ষ, বহু হতাহতের শঙ্কা

জেলা প্রতিনিধি : কু‌মিল্লার নাঙ্গলকোটে মালবাহী ট্রেনের সঙ্গে চট্টগ্রাম থে‌কে ঢাকাগামী সোনার বাংলা এক্স‌প্রেস ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে যাত্রীবাহী ট্রেনটির ৭টি ব‌গি দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্নি চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : টিকিট ছাড়া ট্রেন ভ্রমণের সুযোগ নেই

ঘটনাস্থল থেকে মৌকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুদ্দিন আলমগীর বলেন, ‘সোনার বাংলা এক্সপ্রেসের অন্তত সাতটি বগি দুমড়ে-মুচড়ে গেছে। তবে ঘটনাস্থলে রেলওয়ের কোনো কর্মকর্তাকে দেখা যায়নি। স্টেশন মাস্টার সোহাগ তার কর্মস্থল ত্যাগ করে পালিয়েছেন। পরে আমরা স্থানীয়দের সঙ্গে নিয়ে উদ্ধার অভিযান শুরু করি।’

আরও পড়ুন : যুক্তরাষ্ট্র চায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন

তিনি আরও বলেন, যারা আহত হয়েছেন তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এদের মধ্যে আশঙ্কাজনক কাউকে দেখা যায়নি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা