ছবি : সংগৃহিত
প্রবাস

যুক্তরাষ্ট্রে বাংলাদেশিকে হত্যা

নিজস্ব প্রতিবেদক: মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুক যুদ্ধ এবং গুলি করে হত্যা নিয়মিত ঘটনা হয়ে দাড়িয়েছে। দেশটির মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস শহরে দুর্বৃত্তরা রমিম উদ্দিন আহমেদ (২২) নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে।

আরও পড়ুন: কুয়েতে বাংলাদেশির মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাই উপজেলার করের হাট এলাকার মুক্তিযোদ্ধা সামছুদ্দিন আহমেদের ছেলে নিহত রমিম উদ্দিন।

মঙ্গলবার (১৮ জুলাই) সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৯টার দিকে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে নিহতের পারিবারিক সূত্রে জানা যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিহত রমিম উদ্দিনের বড় ভাই রিয়াজ উদ্দিন।

আরও পড়ুন: প্রেমের টানে পাবনায় মালয়েশিয়ান তরুণী!

রমিম উদ্দিনের পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৬ সালে খালার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান রমিম। সে স্থানীয় একটি কলেজে কম্পিউটার সায়েন্সে পড়াশোনার পাশাপাশি মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস শহরের হ্যাম্পটন এভের একটি গ্যাস স্টেশনে কাজ করতো।

মঙ্গলবার সকালে নিজের গাড়ি নিয়ে কর্মস্থলে যাওয়ার পথে স্থানীয় একদল সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। সন্ত্রাসীরা তার সঙ্গে থাকা টাকা ও গাড়ি ছিনতাইয়ের উদ্দেশ্য মাথায় গুলি করেছিলো বলে জানায় নিহতের ভাই রিয়াজ উদ্দিন।

আরও পড়ুন: ‘গ্রেটার সিলেট’ সংগঠনের আত্মপ্রকাশ

মার্কিন পুলিশ বাদী হয়ে এই ঘটনায় একটি মামলা করেছে। মরদেহ এখনো যুক্তরাষ্ট্রে অবস্থানরত স্বজনরা বুঝে পায়নি বলে জানান রিয়াজ।

ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হলে দেশে আনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানায় নিহতের পারিবারের সদস্যরা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা