সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ভূমধ্যসাগরে ৬৮ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে ভাসমান অবস্থায় থাকা ৬৮ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। রোববার কাঠের তৈরি একটি দ্বিতল নৌকা থেকে তাদের উদ্ধার করে ফ্রান্সভিত্তিক এনজিও এসওএস মেডিটেরেনির উদ্ধারকারী জাহাজ ওশন ভাইকিং।

আরও পড়ুন : ম্যাক্রোঁর সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে

সোমবার (১১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এসওএস মেডিটেরেনি জানায়, ‘শনিবার রাতে লিবিয়ার জৌয়ারা থেকে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে যাত্রা শুরু করে কাঠের তৈরি দ্বিতল সেই নৌকাটি। কিন্তু কয়েক ঘণ্টা যাত্রার পর ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। রোববার সকালের দিকে নৌকাটি থেকে যাত্রীদের উদ্ধার করেছে ওশন ভাইকিং।’

‘উদ্ধার অভিবাসনপ্রত্যাশীদের অনেকেই সমুদ্রযাত্রাজনিত অসুস্থতায় (সি সিকনেস) ভুগছিলেন। এসওএস মেডিটেরেনি, ইন্টারন্যাশনাল রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটির চিকিৎসক ও নার্সদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল টিম ওশন ভাইকিংয়ে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।’

আরও পড়ুন : যুক্তরাজ্যে সড়কে ৩ বাংলাদেশি নিহত

ভূমধ্যসাগরের এক তীরে লিবিয়া, অপর তীরে ইতালি। উদ্ধার অভিবাসীদেরকে ইতালি নিয়ে যাওয়ার অনুমতি চেয়েছিল এসওএস মেডিটেরেনি। জবাবে ইতালির কর্তৃপক্ষ এই অভিবাসীদেরকে ইতালির অ্যানকোনা দ্বীপে অবতরণের অনুমতি দিয়েছে।

এসওএস মেডিটেরেনি আরও জানিয়েছে, ‘সাগরের যে এলাকা থেকে এই অভিবাসীদের উদ্ধার করা হয়েছে, সেখান থেকে অন্যকোন দ্বীপের দূরত্ব ১ হাজার ৫৬০ কিলোমিটার; অর্থাৎ জাহাজপথে চার দিনের যাত্রা। যদি এই অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে অন্য কোথাও যেতে হয়, সেক্ষেত্রে ফের এখানে ফিরে আসতে সময় লাগবে কম করে হলেও আট দিন।’

আরও পড়ুন : দলগুলোর সঙ্গে বৈঠকের ভাবনা নেই

‘অথচ এখন এই এলাকা ত্যাগ করা একেবারেই উচিত নয়। কারণ আগামী কয়েকদিন আরও বহুসংখ্যক অভিবাসনপ্রত্যাশী বোঝাই নৌকা এ পথে যাতায়াত করবে।’

প্রসঙ্গত, ২০২২ সালে ইতালিতে ক্ষমতায় আসে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন রক্ষণশীল সরকার। ইতালির অভিবাসনবিরোধী গোষ্ঠীর নেতা মাত্তেও সালভিনি বর্তমান সরকারের উপ প্রধানমন্ত্রী।

আরও পড়ুন : হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

ক্ষমতায় আসার পর থেকেই মাত্তেও সালভিনি ভূমধ্যসাগরে স্বেচ্ছাসেবী এনজিওগুলোর তৎপরতা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন বলে জানা গেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা