ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

সুদানে বিমান হামলা, নিহত ৪০

আর্ন্তজাতিক ডেস্ক: উত্তরপূর্ব আফ্রিকার দেশ সুদানের রাজধানী খার্তুমে বিমান হামলা চালিয়েছে দেশটির বিমানবাহিনী। আর এতে একসঙ্গে নিহত হয়েছেন ৪০ জন। আহত হয়েছেন অসংখ্য মানুষ।

আরও পড়ুন: ইউক্রেনে ব্যাপক ড্রোন হামলা রাশিয়ার

রোববার (১০ সেপ্টেম্বর) সকাল ৭টার একটু পর কুরো মার্কেট এলাকায় শক্তিশালী এ বিমান হামলা চালানো হয়।

গত এপ্রিলে সুদানের সেনাপ্রধান আব্দেল ফাত্তাহ আল-বুরহান এবং আধাসামরিক বাহিনী র‌্যাপিড অ্যাকশন ফোর্সের (আরএসএফ) প্রধান মোহাম্মদ হামদান দাগলো মধ্যে মতপার্থক্য দেখা দেয়। এরপর দুই বাহিনী রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে।

মূলত আরএসএফকে সেনাবাহিনীর সঙ্গে একীভূত করতে চেয়েছিলেন সেনাপ্রধান বুরহান। এতে হামদান দাগলো ন বাধা দেওয়ার পর সেনাবাহিনী ও আর আরএসএফের মধ্যে এপ্রিলের মাঝামাঝি সময় থেকে লড়াই বেধে যায়।

আরও পড়ুন: পুতিনকে গ্রেফতার করা হবে না

এই বাহিনীর লড়াইয়ের মাঝে পড়ে এখন পর্যন্ত কয়েক হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছেন। রোববারের এ বিমান হামলাটি দ্বন্দ্ব শুরু হওয়ার পর বেসামরিকদের ওপর সবচেয়ে বড় বিমান হামলার ঘটনা।

সুদানের লোকাল অ্যাসিসটেন্ট কমিটি হামলার ব্যাপারে এক বিবৃতিতে বলেছে, ‘সকাল ৭টা ১৫ মিনিটে সামরিক বিমান কুরো মার্কেট এলাকায় বোমা হামলা চালায়। কুরো মার্কেট গণহত্যার মৃতের সংখ্যা ৪০ জনে পৌঁছেছে।’

আরও পড়ুন: নিহতের সংখ্যা ছাড়াল ২ হাজার

গত ১৫ এপ্রিল আধাসামরিক বাহিনী আরএসএফ প্রথম রাজধানী খার্তুমে হামলা চালায়। এ সময় তাদের হামলায় সেনাবাহিনীর অনেক সদস্য হতাহত হন। আরএসএফ রাজধানীর নিয়ন্ত্রণ নিয়েও নেয়। এরপর আরএসএফকে খার্তুম থেকে সরিয়ে দিতে নিয়মিত বিমান হামলা চালানো শুরু করে বিমানবাহিনী।

বিভিন্ন সূত্র ও তথ্য অনুযায়ী, ১৫ এপ্রিলের পর থেকে এখন পর্যন্ত ৭ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ মারা গেছেন। তবে স্থানীয়দের আশঙ্কা এ সংখ্যা আরও অনেক বেশি। সূত্র: এএফপি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা