আন্তর্জাতিক
মোদী-বাইডেন বৈঠক

সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনের আগে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই বৈঠকে উভয় দেশের সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি দিয়েছেন দুই দেশের রাষ্ট্রপ্রধান।

আরও পড়ুন : প্রথম ৯ ঘণ্টায় ৬৩২ মরদেহ উদ্ধার

শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক গোষ্ঠী গ্রুপ অব টোয়েন্টি বা জি-২০ শীর্ষ সম্মেলন শনিবার শুরু হচ্ছে ভারতে। সম্মেলনের একদিন আগে অনুষ্ঠিত এই বৈঠকে প্রেসিডেন্ট জো বাইডেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাদের দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি দেন। এছাড়া বৈঠকে এই দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়। মহাকাশ গবেষণায় একসঙ্গে কাজ করা থেকে শুরু করে, গণতন্ত্র, মানবাধিকার-সহ বিভিন্ন ইস্যুতে কথা বলেন মোদি-বাইডেন।

আরও পড়ুন : মিয়ানমারে সংঘর্ষ, ৫০ জান্তা সেনা নিহত

এদিকে বৈঠকের পর ভারত-আমেরিকার সম্পর্ক অটুট রাখার বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে তিনি লিখেন, প্রধানমন্ত্রী আপনার সঙ্গে সাক্ষাৎ হয়ে ভালো লাগল। যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক যাতে অটুট থাকে, দুই দেশ যেন আরও বেশি কাছাকাছি আসতে পারে, বন্ধন আরও দৃঢ় হয়, সেটাই নিশ্চিত করা হবে।

এর আগে শুক্রবার সন্ধ্যা ৭টায় ভারতে পৌঁছান বাইডেন। এর কিছুক্ষণ পরই মোদির সঙ্গে আলোচনায় বসেন তিনি। প্রধানমন্ত্রীর বাসভবনে নৈশভোজের আয়োজন করা হয়েছিল বাইডেনের জন্য। আলোচনার পর যৌথ বিবৃতিও প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন : উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

সেই বিবৃতিতেও দুই রাষ্ট্রনেতা একসঙ্গে কাজ করার কথা বলেছেন। ৫জি ও ৬জি থেকে শুরু করে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (কৃত্রিম বুদ্ধিমত্তা), সব বিষয়েই সহযোগিতার বার্তা দিয়েছে দুই দেশ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা