সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

পারমাণবিক সাবমেরিন উদ্বোধন কিমের

আন্তর্জাতিক ডেস্ক : পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম এমন নতুন একটি সাবমেরিনের উদ্বোধন করেছে উত্তর কোরিয়া। নতুন এই সাবমেরিনের উদ্বোধন করেছেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উন।

আরও পড়ুন : নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সংবাদ মাধ্যম ডয়েচ ভেলে জানায়, শুক্রবার নতুন সাবমেরিন উদ্বোধনের খবর প্রকাশ করেছে নর্থ কোরিয়া। গত বুধবার উদ্বোধনকৃত এই সাবমেরিনে পরমাণু অস্ত্র বহন এবং সেইসাথে তা উৎক্ষেপণও করা সম্ভব।

প্রেসিডেন্ট কিম জং উন বলেছেন, এর ফলে দেশের নৌ বাহিনী আরও শক্তিশালী হলো। পরমাণু অস্ত্রে সুসজ্জিত হওয়ার পথে তারা আরও এক ধাপ এগিয়ে গেলো।

আরও পড়ুন : মালিতে ভয়াবহ হামলা, নিহত ৬৪

কিম আরও বলেন, দেশের স্থলবাহিনী ও নৌবাহিনীকে ঢেলে সাজানো হচ্ছে সবাই যাতে পরমাণু অস্ত্র প্রয়োজনে ব্যবহার করতে পারে, সেই রাস্তা তৈরি করা হচ্ছে।

৮৪১ নম্বরের এই সাবমেরিনটির নামকরণ করা হয়েছে কোরিয়ার ঐতিহাসিক ব্যক্তিত্ব কিম কুন ওকের নামে। সমুদ্রের তলার যুদ্ধে এই সাবমেরিন অত্যন্ত আধুনিক বলে কিম জানিয়েছেন। এই সাবমেরিন পরমাণু অস্ত্র বহন করতে পারে এবং প্রয়োজনে ছুঁড়তে পারে। দূরপাল্লার ব্যালেস্টিক মিসাইল, অল্প দূরত্বের ব্যালেস্টিক মিসাইল, এমনকি ক্রুজ মিসাইলও এখান থেকে ছোঁড়া সম্ভব।

আরও পড়ুন : ডেপুটি অ্যাটর্নি জেনারেল বরখাস্ত

আপাতত উত্তর কোরিয়া থেকে জাপানের মধ্যবর্তী এলাকায় এই সাবমেরিনটি নৌবাহিনীর পেট্রোলিংয়ে অংশ নেবে।

দেশটির হাতে আরও সাবমেরিন আছে। সেই সাবমেরিন থেকে কিছুদিন আগে একটি ব্যালেস্টিক মিসাইল ছোঁড়া হয়েছিল। তবে নতুন সাবমেরিনটি আগের চেয়েও উন্নত বলে জানিয়েছে উত্তর কোরিয়ার প্রশাসন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা