প্রবাস

বৈধ হতে সুযোগ দেবে না মালয়েশিয়া

নিজস্ব প্রতিবেদক : মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসরত প্রবাসীরা চলমান রিক্যালিব্রেশন (আরটিকে) ২.০ প্রোগ্রামের আওতায় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন। তবে, এ কার্যক্রম শেষ হওয়ার পর নতুন কোনো বৈধকরণ কর্মসূচি নেওয়া হবে না বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ।

আরও পড়ুন : দ্রুত যুদ্ধ বন্ধে উপায় খোঁজার আহ্বান

দেশটির সংবাদমাধ্যম কসমোর এক প্রতিবেদনে বলা হয়, বুধবার (৬ সেপ্টেম্বর) দেশটির ইমিগ্রেশন মহাপরিচালক রুসলিন জুসোহ একটি বিবৃতি দিয়েছেন। সেখানে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি।

রুসলিন জুসোহ জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী রিক্যালিব্রেশন প্রোগ্রাম (আরটিকে) ২.০-এর পর নতুন করে আর কোনো বৈধকরণ কর্মসূচি নেওয়া হবে না। বিদেশি নাগরিক যারা গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত অবৈধ ছিলেন, তারা চলমান কর্মসূচির মাধ্যমে বৈধ হওয়ার সুযোগ পাবেন। এ নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি বা অস্বস্তি সৃষ্টি করতে পারে– এমন ভুল তথ্য না ছড়ানোর আহ্বান জানানো হয় বিবৃতিতে।

আরও পড়ুন : পারমাণবিক সাবমেরিন উদ্বোধন কিমের

সম্প্রতি দেশটিতে অবৈধ প্রবাসীদের বৈধকরণ কার্যক্রম নিয়ে একটি হোয়াটসঅ্যাপ ভয়েস বার্তা ভাইরাল হয়। সেখানে দাবি করা হয়েছে, চলতি বছর মালয়েশিয়ায় প্রবেশ করা পাঁচ হাজার আবেদনকারীদের বিশেষ অনুমোদন দেওয়া হবে। এ ধরনের মিথ্যা তথ্য ছড়িয়ে বিদেশি নাগরিকদের মধ্যে বিভ্রান্তি বা অস্বস্তি সৃষ্টি না করার আহ্বান জানান রুসলিন জুসোহ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা