ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

রাশিয়া-হামাস একই গোয়ালের গরু

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউক্রেনে রাশিয়ার হামলা ও ইসরাইলে হামাসের আক্রমণকে একই সুতোয় গাঁথলেন।

আরও পড়ুন: অর্থনীতিতে নোবেল পেলেন ক্লডিয়া

কোপেনহেগেনে ন্যাটোর সংসদীয় সভায় জেলেনস্কি জানান, একই গোয়ালের গরু তারা, কারণ হলো রাশিয়া একটি সন্ত্রাসী রাষ্ট্র এবং হামাস একটি সন্ত্রাসী সংগঠন। খবর আলজাজিরা ও সিএনএনের।

তিনি আরও বলেন, আমাদের একতাই কেবল তাদের বিনাশ করতে পারবে। যারা সন্ত্রাস চালায় এবং সমর্থন ও পৃষ্ঠপোষকতা দেয় তাদেরকে আমাদের ঐক্যবদ্ধ শক্তি ও সংহতি সম্পর্কে বুঝিয়ে দিতে হবে। তিনি হামাসের হামলা শুরুর পরপরই ইসরাইলের পক্ষে বিবৃতি দেন।

আরও পড়ুন: আফগানিস্তানে ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২৪৪৫

ইউক্রেনের প্রেসিডেন্ট জানায়, ইসরাইলের আত্মরক্ষার অধিকার প্রশ্নাতীত। গোটা বিশ্বকে জেনে দিতে হবে যারা এ হামলা চালাতে সহায়তা করেছিল, তাদের প্রত্যেককে জবাবদিহির আওতায় আনতে পারে।

ভলোদিমির জেলেনস্কি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে সরাসরি ফোনে কথাও বলেন। তিনি এসময়ও ইসরাইলিদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

উল্লেখ্য, ইসরাইল ফিলিস্তিন যুদ্ধ তৃতীয় দিনে গড়িয়েছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩১০ জনের। এর মধ্যে ইসরাইলি ৮০০ জন এবং ফিলিস্তিনিদের সংখ্যা ৫১০ জন। ২ দেশের স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা