ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষ, নিহত বেড়ে ৬১৩

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের সশস্ত্র ইসলামপন্থী গোষ্ঠী হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যকার সংঘাতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬১৩ জনে। এছাড়া আহত হয়েছেন ৩ হাজারের বেশি মানুষ।

আরও পড়ুন: ভারতে দোকানে আগুন, নিহত ১২

রোববার (৮ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো থেকে এ তথ্য জানা যায়।

ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, শনিবার (৭ অক্টোবর) সকাল থেকে হামাসের চালানো হামলায় নিহত ইসরায়েলির সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন আরও প্রায় ১৬০০ ইসরায়েলি। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন: জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ

এছাড়া হামাস কয়েক ডজন বেসামরিক নাগরিক ও ইসরায়েলি সেনাদের আটক করে গাজায় নিয়ে গেছে। হামাস বলছে, আটককৃত ইসরায়েলিদের সংখ্যা জেরুসালেম যা জানে তার চেয়েও অনেক বেশি।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬৯৭ জন। আহতদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা