ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি পণ্য সরবরাহ বন্ধ 

আন্তর্জাতিক ডেস্ক: গাজা ভূখণ্ডে পণ্যসামগ্রী সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল।

আরও পড়ুন: আফগানিস্তানে ভূমিকম্প, মৃত্যু বেড়ে ২০০০

শনিবার (৭ অক্টোবর) এ হামলায় নিহত ইসরায়েলিদের সংখ্যা ছাড়িয়েছে ৩০০। এমন পরিস্থিতিতে ইসরায়েল সিদ্ধান্ত নিয়েছে পণ্যসামগ্রী সরবরাহ বন্ধ করার।

রোববার (৮ অক্টোবর) আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের নিরাপত্তা পরিষদ পণ্য সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ও হামাসের সামরিক ও সরকারি সক্ষমতা ধ্বংস করার পদক্ষেপগুলো অনুমোদন করা হয়েছে।

আরও পড়ুন: জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ

বার্তাসংস্থা এপি জানিয়েছে , শনিবার রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, গাজায় বিদ্যুৎ, জ্বালানি ও পণ্য সরবরাহ বন্ধ করবে ইসরায়েল।

ইসরায়েল থেকে ফিলিস্তিনের এ অবরুদ্ধ ভূখণ্ডে বিদ্যুৎ সরবরাহ করে থাকে। সেই বিদ্যুতই সকল অঞ্চলে সরবরাহ করা হয়ে থাকে। রোববার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় গাজার বেশিরভাগ মানুষ রাতে অন্ধকারে ছিল।

নেতানিয়াহু বলেছেন, হামাসের বিরুদ্ধে পাল্টা অভিযানের প্রথম পর্যায় শেষ হয়েছে এবং হামাস যোদ্ধাদের সংখ্যাগরিষ্ঠ অংশের বিরুদ্ধে লড়াই করেছে ইসরায়েল।

তাছাড়া হামাসের বিরুদ্ধে কোনও ধরনের অবকাশ ছাড়াই আক্রমণ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

আরও পড়ুন: মেক্সিকোতে বাস দুর্ঘটনা, নিহত ১৬

হামাস এর আগে ইসরায়েলিদের বসতিগুলো লক্ষ্য করে আকস্মিক হামলা শুরু করে।

এছাড়াও হামাসের ভয়াবহ এ হামলায় আহত হয়েছে প্রায় ১৬০০ ইসরায়েলি। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। তাই মৃতের সংখ্যা আর বাড়তে পারে।

হামাসের সোশ্যাল মিডিয়া বহু ভিডিও ফুটেজ পোস্ট করে তিনি বলেন, আটক ইসরায়েলিদের সংখ্যা ইসরায়েল যা জানে তার চেয়েও অনেক বেশি।

আরও পড়ুন: আটলান্টিকে ভাসমান ২৬২ জন উদ্ধার

বিবিসি ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলেছেন, হামলার জন্য আহতদের চাপ বেড়েছে দক্ষিণ ইসরায়েল ও গাজার সব হাসপাতালে। তাই হাসপাতালে কোন বেডও ফাঁকা নেই।

অন্যদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজায় ইসরায়েলি বিমান হামলায় ২৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০৬৯৭ জন।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা