ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইসরায়েলে হামাসের হামলা, নিহত ৭০০

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় ইসরায়েলিদের নিহতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। তাদের মধ্যে বহু সেনা সদস্যও রয়েছে।

এছাড়া আহত হয়েছেন প্রায় ২২০০ জন ইসরায়েলি। অপরদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে।

আরও পড়ুন: ইসরায়েলে অনুষ্ঠানে হামলা, নিহত ২৬০

সোমবার (৯ অক্টোবর) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলি সশস্ত্র বাহিনীর (আইডিএফ) বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, শনিবার (৭ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া হামাসের হামলায় ৭০০ জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছেন। সশস্ত্র গোষ্ঠীর হামলায় আহত হয়েছেন আরও ২১৫০ জন ইসরায়েলি।

আরও পড়ুন: ভারতে দোকানে আগুন, নিহত ১২

আইডিএফ বলছে, গাজা থেকে হামলার সময় ৩২৮৪ টি রকেট ছোড়া হয়েছে। যদিও হামাস জানায়, তাদের ছোড়া রকেটের সংখ্যা ৫০০০-এর বেশি। ইসরায়েল হামাসের ৬৫৩ টি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।

এদিকে ফিলিস্তিনি কর্মকর্তাদের সর্বশেষ আপডেট অনুযায়ী, ইসরায়েলের প্রতিশোধমূলক বিমান হামলায় গাজায় ৪১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২৩০০ জন।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি পণ্য সরবরাহ বন্ধ

ইসরায়েলে হামলায় নিহতদের মধ্যে ৪৪ সেনা সদস্য রয়েছে। ফিলিস্তিনি এ গোষ্ঠীর হামলায় প্রথমে ২৬ সেনা নিহতের খবর জানিয়েছিল ইসরায়েলি বাহিনী।

রোববার (৮ অক্টোবর) ইসরায়েল সরকারের একটি সূত্র জানায়, হামাসের হামলায় ৪৪ সেনা ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর ৩০ সদস্য নিহত হওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে পুলিশ, সীমান্তরক্ষী ও সন্ত্রাসবিরোধী বাহিনী ইয়ামামের সদস্য ছিলেন।

আরও পড়ুন: আফগানিস্তানে ভূমিকম্প, মৃত্যু বেড়ে ২০০০

পরবর্তীতে ইসরায়েলে সেনাবাহিনীও ৪৪ জন সেনা নিহতের বিষয়টি নিশ্চিত করে। মাইক্রো ব্লগিং সাইট এক্সে তাদের নাম ও পরিচয় প্রকাশ করেছে বাহিনীটি। তারা জানায়, নিহত সেনাদের পরিবারকে তাদের মৃত্যুর ব্যাপারে অবহিত করা হয়েছে।

যদিও ইসরায়েলি সেনা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের হতাহতের সংখ্যা আরও বেশি বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ এখনো অনেক সেনা নিখোঁজ রয়েছেন।

হামাসের সদস্যরা বেশ কয়েক জনকে আটক করে গাজায় নিয়ে গেছে। সেখানে তারা কি অবস্থায় রয়েছে, সে বিষয়টি নিশ্চিত নয়।

আরও পড়ুন: ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষ, নিহত বেড়ে ৬১৩

উল্লেখ্য, মুসলিমদের তৃতীয় পবিত্র ধর্মীয় স্থান আল-আকসা মসজিদের পবিত্রতা লঙ্ঘন ও অবৈধ বসতি স্থাপনকারীদের অত্যাচারের জবাব দিতে গত শনিবার ভোর থেকে ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ নামের একটি অভিযান শুরু করে গাজা ভূখণ্ডের সশস্ত্র গোষ্ঠী হামাস। তাদের এ অভিযানে হতবাক হয়ে পড়ে ইসরায়েল।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, মুন্সীগঞ্জে ফার্মেসিকে জরিমানা 

মুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারি এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শ...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা