আন্তর্জাতিক

দেয়াল ধসে ৩ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের বাঁকুড়ার বিষ্ণুপুরে বৃষ্টির জেরে মাটির দেওয়াল ভেঙ্গে পড়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : মার্কিন নিষেধাজ্ঞায় আরও ১০০ কর্মকর্তা

জানা যায়, গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলের পর থেকেই বাঁকুড়া জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়। প্রায় সারা রাত ধরেই বৃষ্টি হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে বৃষ্টি একটু কমেছিল। তখন বোড়ামারা গ্রামের একটি কাঁচা বাড়ির সামনে ওই তিন শিশু খেলছিল। আচমকা ওই বাড়ির দেয়ালের একাংশ হুর মুড়িয়ে ধসে পড়ে। এতেই চাপা পড়ে তিন শিশু।

দেয়াল ভেঙে পড়ার শব্দ শুনে আশেপাশের লোকজন ছুটে আসে। বেশ কিছু সময় চেষ্টা করার পর স্থানীয় লোকজন ভাঙ্গা দেয়ালের ধ্বংসস্তূপ থেকে ৩ শিশুকে উদ্ধার করে।

আরও পড়ুন : নিউইয়র্কে বন্যা, জরুরি অবস্থা জারি

শিশুদের উদ্ধার করার পর বিষ্ণুপুর সুপার স্পেশালিস্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা ওই তিন শিশুকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় বাঁকুড়া বোড়ামারা গ্ৰামে শোকের ছায়া নেমে এসেছে।

বেশ কিছুদিন ধরেই কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি শুরু হয়েছে। কলকাতা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃষ্টি আরও কয়েকদিন থাকবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

ভোট চুরি করে ভারত দখল করা হয়েছে : রাহুল গান্ধী

ভারতের গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করার দায়ে প্রধানমন্ত্রী নরেন্দ...

গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল

বছরের পর বছর ধরে গাজা, লেবানন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত...

বিশ্বের সেরা শহর নিউইয়র্ক

লন্ডন, প্যারিস, সিয়াটল ও সান ফ্রান্সিসকোর মতো বিশ্বখ্যাত ও প্রভাবশালী মেট্রো...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা